ফলপ্রকাশের ২৪ ঘণ্টা কাটলেই ফের হাজিরার নির্দেশ! ইডি তলবে কি বিপদ বাড়ল সুজিত-রথীনের?
কলকাতা: সোমবার রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। আর, সেই ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের ইডির দফতরে হাজির দিতে হবে শাসক শিবিরের দুই হেভিওয়েটকে। কারণ, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে আবারও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৬ মে, অর্থাৎ ফলপ্রকাশের ঠিক একদিন পরই তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:8674]উল্লেখ্য, শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন দমকলমন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। টানা প্রায় ৯ ঘণ্টা জেরার পর সন্ধে ৭টা নাগাদ তিনি যখন সেখান থেকে বেরোন, তখনই তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় পরবর্তী তলবের নোটিশ। ইডি সূত্রের খবর, ৬ মে হাজিরা দেওয়ার সময় সুজিতকে তাঁর নিজের এবং পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির যাবতীয় নথি সঙ্গে আনতে বলা হয়েছে।[TECHTARANGA-POST:8673]দফতর থেকে বেরিয়ে সুজিত বসু সংবাদমাধ্যমকে জানান, "আমি সাক্ষী হিসাবে এসেছিলাম। তদন্তে সহযোগিতার জন্য ডাকলে অবশ্যই আসব। তবে, হেনস্থার জন্য যেন ডাকা না হয়।" ব্যবসায়িক কাজের স্বচ্ছতা নিয়ে সওয়াল করে তিনি আরও যোগ করেন, "ব্যবসা করা কখনও অপরাধ নয়, চুরি করাটা অপরাধ।"[TECHTARANGA-POST:8672]শুধু সুজিত নন, ৬ মে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও। তাঁকেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ডাকা হয়েছিল। ভোটের ব্যস্ততার কারণে তিনিও আগে সময় চেয়েছিলেন। গত বছরের অক্টোবরে রথীনের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এবার ফলপ্রকাশের ঠিক পরই দুই মন্ত্রীকে একই দিনে তলব করার ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।[TECHTARANGA-POST:8670]প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে সুজিত বসুর বাড়ি ও দফতরে হানা দিয়েছিল ইডি। মন্ত্রীর ছেলে সমুদ্র বসুকেও এর আগে তলব করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে ১ মে হাজিরা দেওয়ার পর, এবার সম্পত্তির খতিয়ান নিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে সুজিতকে। নির্বাচনের ফলাফলের আবহে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।#SujitBose #RathinGhosh #EDSummon #RecruitmentScam #BengalPolitics #ElectionResults2026 #HiddenStoriesNews