Hidden Stories (বাংলা)

বৈশাখী উৎসবের মাঝেই সক্রিয় ইডি, আপ সাংসদ অশোক মিত্তলের ইউনিভার্সিটিতে তল্লাশি

পাঞ্জাবের বৈশাখী উৎসবের আবহেই এবার কেন্দ্রীয় সংস্থার নিশানায় আম আদমি পার্টির সাংসদ। বুধবার সাতসকালেই লভলি প্রফেশনাল ইউনিভার্সিটির (LPU) চ্যান্সেলর তথা আপের রাজ্যসভা সাংসদ অশোক মিত্তলের মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। জলন্ধরের এই সুবিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পাঞ্জাব ও গুরুগ্রামের প্রায় ৮-৯টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। যার মধ্যে রয়েছে সাংসদের বাসভবন, অফিস ও একটি ফার্মহাউস।ইডি সূত্রে খবর, মূলত বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত আইন বা 'ফেমা' (FEMA) লঙ্ঘনের অভিযোগেই এই ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে। যদিও ঠিক কী পরিমাণ আর্থিক অনিয়ম বা কোন লেনদেনের সূত্রে এই হানা, তা নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পেশায় ব্যবসায়ী ও শিক্ষাবিদ অশোক মিত্তল ২০২২ সালে আম আদমি পার্টির টিকিটে রাজ্যসভায় যান। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সম্প্রতি রাজ্যসভায় রাঘব চাড্ডার পরিবর্তে তাঁকে দলের ডেপুটি লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই গুরুত্বপূর্ণ পদে বসার কয়েকদিনের মধ্যেই ইডির এই তৎপরতা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।[TECHTARANGA-POST:8011]এই ঘটনাকে কেন্দ্র করে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধী নেতাদের টার্গেট করছে কেন্দ্র। বৈশাখীর মতো উৎসবের দিনে এই অভিযান উদ্দেশ্যপ্রণোদিত বলেই সরব হয়েছে আপ শিবির। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তদন্তকারী সংস্থাগুলি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং আইন মেনেই স্বাধীনভাবে কাজ করছে। এখন দেখার, দিনভর এই তল্লাশিতে আপ সাংসদের ডেরা থেকে কী কী তথ্য উঠে আসে।

বৈশাখী উৎসবের মাঝেই সক্রিয় ইডি, আপ সাংসদ অশোক মিত্তলের ইউনিভার্সিটিতে তল্লাশি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার