কলকাতা: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের কালো ছায়া। মঙ্গলবার দুপুরে তপসিয়ার জিজে খান রোডের একটি চারতলা আবাসন পরিণত হলো মৃত্যুপুরীতে। বহুতলের দোতলায় হঠাৎই আগুন লেগে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। [TECHTARANGA-POST:9016]জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই তলায় আটকে পড়েছিলেন পাঁচজন। বাঁচার তাগিদে তাঁরা বাথরুমে আশ্রয় নিলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করলেও এড়ানো যায়নি মর্মান্তিক পরিণতি।[TECHTARANGA-POST:9036]দমকলকর্মীরা বাথরুম থেকে পাঁচজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিনজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। [TECHTARANGA-POST:8998]প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার