Hidden Stories (বাংলা)

রাস্তা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে মন্ত্রী শঙ্কর ঘোষ, পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিলিগুড়ি সহ একাধিক এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, রাস্তার অবস্থা হয়ে উঠেছে বেহাল। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতে বেহাল রাস্তা পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।[TECHTARANGA-POST:10314]পরিদর্শনের সময়ই স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর সামনে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বালি মাফিয়াদের দাপট চলছে। দিনরাত ভারী ডাম্পার চলাচলের কারণে রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছে। পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন অনেকে। স্থানীয়দের অভিযোগ শোনার পর মন্ত্রী সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বিষয়টি এবার কঠোরভাবে দেখা উচিত এবং বারবার একই সমস্যা নিয়ে আর আলোচনায় ফিরতে চান না তিনি।[TECHTARANGA-POST:10313]পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে পুলিশ জানিয়েছে, বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। টানা বৃষ্টির সঙ্গে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ মিলিয়ে ডাবগ্রাম-২ এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মত স্থানীয়দের।

রাস্তা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে মন্ত্রী শঙ্কর ঘোষ, পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার