Hidden Stories (বাংলা)

১১ জুন থেকেই শুরু ফুটবল বিশ্বের মহাযজ্ঞ, নজরে মেসি-নেইমার-এমবাপ্পেরা

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলকে নিয়ে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মোট ১০৪টি ম্যাচের পর আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাফাইনাল।[TECHTARANGA-POST:9783]এবারের বিশ্বকাপে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে একাধিক তারকা ফুটবলারের দিকে। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পারফরম্যান্স ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। বিশেষ করে মেসি ও নেইমারের জন্য এটি শেষ বিশ্বকাপ হতে পারে বলেই মনে করছেন অনেকেই, ফলে তাঁদের ঘিরে আগ্রহ আরও বেশি।[TECHTARANGA-POST:9780]প্রযুক্তির দিক থেকেও এবারের বিশ্বকাপ হতে চলেছে ব্যতিক্রমী। টুর্নামেন্টে ব্যবহার করা হবে নতুন অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। মাত্র চারটি বিশেষ প্যানেল দিয়ে তৈরি এই বল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম প্যানেলযুক্ত বল হিসেবে নজর কাড়ছে। বলের মধ্যে সংযুক্ত অত্যাধুনিক সেন্সর রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত গ্রহণে আরও নির্ভুলতা আনবে। এমনকি ব্যবহারের আগে বলটি চার্জ দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।[TECHTARANGA-POST:9771]বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে জমকালো। সেখানে পারফর্ম করার কথা রয়েছে জনপ্রিয় আন্তর্জাতিক গায়িকা শাকিরার। টুর্নামেন্টের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ পরিবেশন করবেন তিনি। তাঁর সঙ্গে মঞ্চে থাকতে পারেন নোরা ফাতেহি, বার্না বয়, জে বালভিন-সহ একাধিক আন্তর্জাতিক শিল্পী। পাশাপাশি ফাইনালে প্রথমবারের মতো বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে।টিকিটের দাম নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। গ্রুপ পর্বের ম্যাচের টিকিট শুরু হচ্ছে প্রায় ৬০ ডলার থেকে। অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য পৌঁছেছে ৬,৭৩০ ডলার পর্যন্ত। ডাইনামিক প্রাইসিং ব্যবস্থার কারণে চাহিদা অনুযায়ী অনেক ম্যাচের টিকিটের দাম আরও বৃদ্ধি পেয়েছে।বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপের শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল এবং জার্মানি। ভারতের দর্শকরা জি এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।ফুটবলপ্রেমীদের জন্য এখন শুধু অপেক্ষার প্রহর গোনা। আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া মহারণ।

১১ জুন থেকেই শুরু ফুটবল বিশ্বের মহাযজ্ঞ, নজরে মেসি-নেইমার-এমবাপ্পেরা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার