১ বছর সোনা কেনা বন্ধের ডাক প্রধানমন্ত্রীর! বিয়ের মরসুমের মাঝেই কেন এমন অনুরোধ মোদীর?
নয়াদিল্লি: দেশের অর্থনীতি বাঁচাতে এবার দেশবাসীর কাছে এক অভূতপূর্ব সঙ্কল্পের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী এক বছর বাড়ির যেকোনো অনুষ্ঠান বা বিয়েতেও সোনা না কেনার জন্য আমজনতাকে অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই কড়া পদক্ষেপ? এর নেপথ্যে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা ‘ফরেক্স রিজার্ভ’ নিয়ে গভীর দুশ্চিন্তা। [TECHTARANGA-POST:8976]পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি সোনা আমদানির খরচও আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। ভারত তার প্রয়োজনীয় সোনার ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, যার ফলে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যায়। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে, যা সামাল দিতেই প্রধানমন্ত্রীর এই ‘মাস্টারপ্ল্যান’।[TECHTARANGA-POST:8975]প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিতে একসময় মানুষ দেশের স্বার্থে সোনা দান করতেন, কিন্তু এখন তিনি দান চান না— শুধু চান আগামী এক বছর সোনা কেনায় লাগাম টানতে। ভারত বছরে প্রায় ৭০০ থেকে ৮০০ টন সোনা আমদানি করে, যা দেশের মোট আমদানির প্রায় ৯ শতাংশ। [TECHTARANGA-POST:8974]গত অর্থবর্ষে সোনা আমদানির খরচ এক লাফে ২৪ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৬ লক্ষ কোটি টাকায়। এই বিপুল পরিমাণ অর্থ খরচ আটকাতে না পারলে দেশের অর্থনীতি বড়সড় ধাক্কা খেতে পারে। তাই দেশপ্রেমের দোহাই দিয়ে মোদীর আর্জি, "দেশহিতে আমরা সোনা কিনব না, বৈদেশিক মুদ্রা বাঁচাতে হবে।" বিয়ের মরসুমের মুখে প্রধানমন্ত্রীর এই ঘোষণা যে মধ্যবিত্তের সোনা কেনার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াবে, তা বলাই বাহুল্য।