Hidden Stories (বাংলা)

বিরিয়ানির ব্যবসায় ৭০,০০০ কোটির করফাঁকি! সফটওয়্যারের কারসাজিতে বিরাট জালিয়াতি ফাঁস

হায়দরাবাদ: বিরিয়ানির রমরমা ব্যবসার আড়ালে চলছে বিপুল অঙ্কের করফাঁকি। রুটিন নজরদারি চালাতে গিয়ে দেশজুড়ে চলা প্রায় ৭০,০০০ কোটি টাকার এক বিশাল জালিয়াতি চক্রের হদিশ পেল পুলিশ। তদন্তের কেন্দ্রে উঠে এসেছে বিরিয়ানির জন্য বিখ্যাত শহর হায়দরাবাদ। এখানকার একাধিক নামী রেস্তরাঁ গত কয়েক বছরে কৌশল করে এই বিপুল পরিমাণ সরকারি কর ফাঁকি দিয়েছে বলে জানা যাচ্ছে।[TECHTARANGA-POST:6660]তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হায়দরাবাদের নামী রেস্তরাঁগুলি তাদের উপার্জনের সঠিক তথ্য গোপন করার জন্য একটি বিশেষ বিলিং সফটওয়্যার ব্যবহার করত। এই জালিয়াতির মূলে রয়েছে সেই কম্পিউটার সিস্টেম, যার মাধ্যমে বিল প্রস্তুত করা হয়। পুলিশ জানতে পেরেছে, হায়দরাবাদই শুধু নয়, দেশজুড়ে প্রায় ১ লক্ষেরও বেশি রেস্তরাঁ একই সফটওয়্যার ব্যবহার করে ক্রেতাদের দেওয়া বিলের বড় অংশ ডেটাবেস থেকে মুছে ফেলত (Delete)। ফলে খাতায়-কলমে আয়ের অঙ্ক অনেক কম দেখানো হতো, যার মাধ্যমে কৌশলে এড়িয়ে যাওয়া হতো কর।তদন্তকারীরা জানিয়েছেন, ইতিমধ্যেই ১ লক্ষের বেশি রেস্তরাঁর বিলিং ডেটাবেস বিশ্লেষণ করা হয়েছে। সফটওয়্যার থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকা মূল্যের বিল মুছে ফেলার প্রমাণ মিলেছে, যার বাজারমূল্য প্রায় ৭০,০০০ কোটি টাকা। কর ফাঁকির এই ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে তেলঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো রাজ্যগুলো। এর মধ্যে কর্ণাটক থেকেই সবথেকে বেশি বিল বাতিলের ঘটনা সামনে এসেছে। আয়কর দফতর এবং পুলিশ যৌথভাবে এই বিশাল আন্তর্জাতিক মানের জালিয়াতি চক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

বিরিয়ানির ব্যবসায় ৭০,০০০ কোটির করফাঁকি! সফটওয়্যারের কারসাজিতে বিরাট জালিয়াতি ফাঁস

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার