ডিম ছোড়া নয়, ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল নেতাকে পাতে গরম গরম অমলেট! দুর্গাপুরে বিজেপির অভিনব ‘গান্ধীগিরি’!
দুর্গাপুর: রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে আমজনতার ডিম ছোড়ার দৃশ্য এখন প্রায় নিয়মিত ঘটনা। কিন্তু শিল্পশহর দুর্গাপুরে দেখা গেল এক সম্পূর্ণ উল্টো ছবি! দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে হাতের নাগালে পেয়েও মারধর বা হেনস্থা নয়, বরং রীতিমতো চেয়ারে বসিয়ে প্লেটে করে ডিমের অমলেট খাওয়ালেন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা। অভিনব এই ‘গান্ধীগিরি’র প্রতিবাদে এখন তোলপাড় শিল্পাঞ্চল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডে, যেখানে জমির পাট্টা দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিদায়ী তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।[TECHTARANGA-POST:9916]স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলার শিপুল সাহা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মহানন্দ কলোনি ও বীরভানপুর এলাকায় ব্যাপক আর্থিক তছরুপের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, সরকারি জমির পাট্টা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গরিব মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল। গতকাল শনিবার রাতে মহানন্দ কলোনির এক ব্যক্তির বাড়ি থেকে ব্যাগভর্তি পাট্টার ফর্ম উদ্ধার হতেই উত্তজনা ছড়ায়। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পাট্টার ফর্ম ও ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। তাঁদের দাবি, অবিলম্বে জনগণের কাছ থেকে নেওয়া সেই টাকা ফেরত দিতে হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সেখানে হাজির হন কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তী।শেষ নাচ নাকি ইতিহাসের শেষ অধ্যায়?বিক্ষোভকারীরা সুকুমারবাবুকে ঘেরাও করলেও কোনওরকম শারীরিক নিগ্রহ করেননি। বরং স্থানীয় বিজেপি নেতা দীপক দাসের নেতৃত্বে এক বিচিত্র প্রতিবাদ শুরু হয়। সুকুমার চক্রবর্তীকে সসম্মানে চেয়ারে বসিয়ে তাঁর সামনে ধরিয়ে দেওয়া হয় গরম গরম ডিমের অমলেট। কার্যত ‘জামাই আদর’ করে তাঁকে জিজ্ঞাসা করা হয়— মানুষের ঘাম-রক্তের টাকা কোথায় গেল? কত টাকাই বা তোলা হয়েছে? কেন পাট্টা পেল না সাধারণ মানুষ? হতভম্ব তৃণমূল নেতা সুকুমারবাবু তখন জানান, সমস্ত হিসেব বিদায়ী কাউন্সিলর শিপুল সাহাই দিতে পারবেন। যদিও এই বিষয়ে কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডিম ছুড়ে প্রতিবাদের বদলে এই ‘অমলেট খাইয়ে’ প্রতিবাদের ভিডিও এখন নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু।