বিজেপি নেতাকে গুলিকাণ্ডে উত্তাল গঙ্গাসাগর, ব্লক অফিসের সামনে পথ অবরোধ
সাগরদ্বীপে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বুধবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সাগর ব্লক অফিসের সামনে পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। [TECHTARANGA-POST:7190]তাঁদের দাবি, গঙ্গাসাগরের মতো শান্ত এলাকায় দিনের আলোয় এই শ্যুটআউটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, যতদিন না দোষীরা ধরা পড়ছে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত হচ্ছে, ততদিন এই অবরোধ কর্মসূচি জারি থাকবে।[TECHTARANGA-POST:7189]অন্যদিকে, গুলিবিদ্ধ বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কাকদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।