Hidden Stories (বাংলা)

মধ্যরাতে কলকাতায় ফের শ্যুটআউট! তিলজলায় চলল গুলি, আহত ১

কলকাতা: ভোটমুখী বাংলার রাজধানী - শহর কলকাতায় ফের আগ্নেয়াস্ত্রের দাপট! দক্ষিণ কলকাতার গোলপার্কের রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল বেনিয়াপুকুর থানা এলাকা। সোমবার গভীর রাতে তিলজলা রোডে প্রকাশ্য রাস্তায় চলল গুলি। এই ঘটনায় মহম্মদ নিয়াজ ওরফে রাজা (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।[TECHTARANGA-POST:6736]স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় এক যুবকের সঙ্গে নিয়াজের বচসা বাধে। সেই সময় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও আদতে তা মেটেনি। অভিযোগ, সেই বিবাদেরই রেশ ধরে গভীর রাতে একদল যুবক নিয়াজের বাড়ির সামনে এসে চড়াও হয়।[TECHTARANGA-POST:6734]প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত বাড়লে দুষ্কৃতীরা নিয়াজকে লক্ষ্য করে অন্তত দু’রাউন্ড গুলি চালায়। একটি গুলি নিয়াজের পায়ে লাগে। গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, নিয়াজের অবস্থা বর্তমানে স্থিতিশীল।[TECHTARANGA-POST:6734]চলতি মাসের শুরুতেই গোলপার্কের কাকুলিয়া রোডে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি ও গুলির লড়াই দেখেছিল শহরবাসী। সেই রেশ কাটতে না কাটতেই বেনিয়াপুকুরের এই ঘটনা কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা স্থানীয় কোনও বিবাদের জেরেই এই হামলা। তবে, এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ।

মধ্যরাতে কলকাতায় ফের শ্যুটআউট! তিলজলায় চলল গুলি, আহত ১

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার