তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারে সাহায্য, আহতদের চিকিৎসা ও পরিবারের সদস্যদের কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর
তারাতলা নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার নিহত শ্রমিকদের পরিবারের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার চেক। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। [TECHTARANGA-POST:10697]অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা জানতে চান। এই কঠিন সময়ে সরকার পাশে থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারাতলা বিপর্যয়ে সরকারি হিসাব অনুযায়ী মৃত্যু হয়েছিল ১৬ জন শ্রমিকের। গত ২৪ জুন দুপুরে আচমকাই ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ গোডাউন। সেই সময় কাজ চলছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনার যৌথ অভিযানে অনেককে উদ্ধার করা হলেও প্রাণ হারান বেশ কয়েকজন। এদিন আর্থিক সাহায্যের পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারের একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এক মৃত শ্রমিকের স্ত্রী কাজের আবেদন জানালে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।'তৃণমূলের প্রতিচ্ছবি নয়, আলাদা পরিচয় গড়তে হবে'— সুকান্ত[TECHTARANGA-POST:10680]শুভেন্দু অধিকারী জানান, কলকাতার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিষয়টি দেখবেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য কাজের সুযোগ খোঁজা হবে। এছাড়াও আহত শ্রমিকরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়া এবং মাসিক আর্থিক সহায়তার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।