Hidden Stories (বাংলা)

নবান্নে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, গেরুয়া আবিরে রাঙা সচিবালয়! এত দিন কীসের ভয়ে কাঁপতেন সরকারি কর্মীরা?

কলকাতা: ১৫ বছরের ইতিহাসের অবসান। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই মঙ্গলবার এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন। মঙ্গলবার সকাল থেকেই নবান্নের অন্দরে শোনা গেল ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। যে প্রশাসনিক ভবনে এত দিন স্লোগান দেওয়া বা রাজনৈতিক উৎসব ছিল কার্যত অলিখিতভাবে নিষিদ্ধ, আজ সেখানেই উড়ল গেরুয়া আবির।[TECHTARANGA-POST:8790]ভোটের ফলে ২০৬টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাধিক্য পেয়েছে বিজেপি। আর, সেই ফল প্রকাশের ঠিক পরের দিনই নবান্নের ছবিটা আমূল বদলে গেল। এদিন সচিবালয়ের ভেতরে মহিলা ও পুরুষ নির্বিশেষে সরকারি কর্মীরা একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে উল্লাসে মেতে ওঠেন। শুধু স্লোগান নয়, নবান্নের অলিন্দে এদিন গেরুয়া পতাকাও উড়তে দেখা যায়।উৎসবমুখর নবান্নের অন্দরে কর্মীদের গলায় শোনা গেল এত দিন চেপে রাখা যন্ত্রণার কথা। এক সরকারি কর্মীর কথায়, “আগে সবসময় একটা ভয়ের মধ্যে কাজ করতে হত। মুখ খোলার স্বাধীনতা ছিল না। আজ সেই ভয়ের পরিবেশ থেকে আমরা মুক্তি পেলাম।”[TECHTARANGA-POST:8785]কর্মীদের দাবি, দীর্ঘ দেড় দশক ধরে তাঁরা বঞ্চনার শিকার হয়েছেন। বিশেষ করে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে ক্ষোভ ছিল চরমে। নতুন সরকার আসায় তাঁদের প্রত্যাশা আকাশছোঁয়া। কর্মীদের বিশ্বাস, এবার অন্তত তাঁদের ন্যায্য পাওনা মিটবে এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ফিরবে।[TECHTARANGA-POST:8776]প্রশাসনিক এই ভবনে আজ যে ‘সরকারি হাততালি’ আর স্লোগান শোনা গিয়েছে, তা রাজ্যের প্রশাসনিক মহলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নবান্নের করিডোরে আজ আর শুধু ফাইল চালাচালি নয়, ধ্বনিত হচ্ছে এক নতুন রাজনৈতিক জমানার সূচনাও!

নবান্নে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, গেরুয়া আবিরে রাঙা সচিবালয়! এত দিন কীসের ভয়ে কাঁপতেন সরকারি কর্মীরা?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার