রক্তাক্ত মিনাখাঁ! তৃণমূল কর্মীর বীভৎস ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, ভোটের আগে তুঙ্গে উত্তেজনা
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তপ্ত উত্তর ২৪ পরগনা। মিনাখাঁয় প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের আবহের মধ্যেই এবার উদ্ধার হলো এক সক্রিয় তৃণমূল কর্মীর নৃশংসভাবে কুপিয়ে খুন করা দেহ। মৃতের নাম মশিউর কাজি (৩৮), যিনি হাড়োয়া বিধানসভার গাংনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:7420]মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রামের রাস্তার ধারে সাত সকালে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপ ছিল। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃত মশিউর কাজি এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।[TECHTARANGA-POST:7418]মৃতের ভাই জানিয়েছেন, রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁর দাদাকে এমন বীভৎসভাবে খুন করা হয়েছে। স্থানীয়দের দাবি, মশিউরের মুখে ও শরীরে এতবার কোপানো হয়েছে যে প্রথম নজরে তাঁকে চেনা যাচ্ছিল না। গতকাল রাতে কাজের নাম করে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। সকালে তাঁর মৃত্যুসংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।[TECHTARANGA-POST:7413]হাড়োয়া ও মিনাখাঁ সীমান্ত এলাকায় এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মশিউরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভোটের মুখে এই রাজনৈতিক খুনের ঘটনা ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা দানা বাঁধছে।