Hidden Stories (বাংলা)

শিক্ষা থেকে কর্মসংস্থান, MSME দিবসে বড় ঘোষণা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বিশ্ব MSME দিবস উপলক্ষে কলকাতার দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষা, শিল্প ও কর্মসংস্থান নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরলেন। পাশাপাশি কলেজে শূন্য আসন, জাতীয় শিক্ষানীতি (NEP) এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার রূপরেখাও ব্যাখ্যা করেন তিনি।কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বিজ্ঞান বিভাগে বহু আসন খালি থাকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভর্তি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। তবে তিনি স্বীকার করেন, অতীতে প্রকৃত চাহিদা বিচার না করেই বহু শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা বাড়ানো হয়েছিল। তাঁর দাবি, রাজ্যে প্রতিবছর প্রায় ৬ থেকে ৬.৫ লক্ষ পড়ুয়া উচ্চমাধ্যমিক পাশ করলেও উচ্চশিক্ষার জন্য আসন রয়েছে প্রায় ৯.৫ লক্ষ। ফলে সব আসন পূরণ হওয়া বাস্তবসম্মত নয়।[TECHTARANGA-POST:10346]জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রশ্নের উত্তরে জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত NEP-এর ইতিবাচক দিকগুলি রাজ্য সরকার গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে। পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। অর্থনীতি প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় রাজ্যের আর্থিক পরিস্থিতি অত্যন্ত দুর্বল ছিল। তবে বর্তমানে মূলধনী ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁর মতে, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের ফলেই শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে আগামী দিনে আরও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।[TECHTARANGA-POST:10341]অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, শক্তিশালী MSME ক্ষেত্রই কর্মসংস্থান বৃদ্ধি এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই কারণেই প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পমুখী প্রশিক্ষণের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।

শিক্ষা থেকে কর্মসংস্থান, MSME দিবসে বড় ঘোষণা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার