বাড়ছে ৯০০ ওষুধের দাম! তালিকায় আপনার রোজের ওষুধ নেই তো?
নয়াদিল্লি: নতুন অর্থবর্ষের প্রথম দিনেই উদ্বেগ বাড়ল আমজনতার। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা সইতে না সইতেই এবার বড় আঘাত এল স্বাস্থ্য পরিষেবাতেও। কারণ, এক ধাক্কায় দাম বাড়ছে প্রায় ৯০০টি ওষুধের। সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) এই মূল্যবৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে।[TECHTARANGA-POST:7743]ভারতে ওষুধের বার্ষিক দামবৃদ্ধি মূলত নির্ভর করে পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স (WPI)-এর উপর। এ বছর পাইকারি মূল্য সূচক ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে দাম বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম মনে হলেও, মানুষের দৈনন্দিন প্রয়োজনের নিরিখে এটি বড় বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:7740]সবচেয়ে উদ্বেগের বিষয় হল, তালিকায় এমন সব ওষুধ ও ইনজেকশন রয়েছে যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। যেমন - ডায়াবেটিস ও ডি-হাইড্রেশন: গ্লুকোজ ইনজেকশন এবং সোডিয়াম ক্লোরাইড ইনজেকশনের দাম বাড়ছে।[TECHTARANGA-POST:7732]স্যালাইন ও জরুরি পরিষেবা: বিভিন্ন জীবনদায়ী স্যালাইনের দাম বাড়তে চলেছে।সাধারণ রোগ: জ্বর, সংক্রমণ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ওষুধের দামও সামান্য বাড়ছে।[TECHTARANGA-POST:7733]ব্যথা ও হার্টের ওষুধ: পেন কিলার থেকে শুরু করে হার্টের জটিল অসুখের ড্রাগ কম্পোজিশনের দামও উর্ধ্বমুখী।ওষুধের দোকানগুলিতে আজ থেকেই কি বাড়তি দাম দিতে হবে? এর উত্তর হল, না। NPPA নির্দেশিকা জারি করলেও এখনই ওষুধের গায়ে লেখা এমআরপি (MRP) বদলে যাচ্ছে না। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি আলাদা করে বিজ্ঞপ্তি জারি করার পর এবং স্টকে থাকা পুরনো ওষুধের পর নতুন ব্যাচ বাজারে এলে তবেই বর্ধিত দাম কার্যকর হবে।[TECHTARANGA-POST:7716]বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৃথ্বী বোস জানিয়েছেন, ওষুধের এই মূল্যবৃদ্ধিতে মানুষের উপর চাপ বাড়বে কয়েক গুণ। বাজারে ওষুধ কিনতে আসা বহু ক্রেতার কথায়, "মাসে ৩-৪ হাজার টাকার ওষুধ লাগে। সবকিছুর দাম বাড়লে আমরা বাঁচব কী করে?"