মেঘে ঢাকল পাহাড়ের সভা! হেলিকপ্টার না পৌঁছালেও ভিডিও বার্তায় গোর্খা সমাধানের প্রতিশ্রুতি শাহের
খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিঙের লেবং ফুটবল গ্রাউন্ডের সভাস্থলে পৌঁছাতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা পর্যন্ত এলেও মেঘলা আকাশ আর কুয়াশার কারণে হেলিকপ্টার ওড়ার অনুমতি না মেলায় শেষ পর্যন্ত মালদহ থেকেই ভিডিও বার্তার মাধ্যমে পাহাড়বাসীকে নিজের বার্তা দিলেন তিনি। মাত্র সাত মিনিটের সেই ভিডিও বার্তায় একদিকে যেমন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করলেন শাহ, তেমনই পাহাড়ের দীর্ঘদিনের গোর্খা সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানেরও জোরালো আশ্বাস দিলেন।[TECHTARANGA-POST:8015]ভিডিও বার্তায় শাহ স্পষ্ট করে বলেন, "গোর্খা সমস্যার সমাধান নিশ্চিত রূপেই হবে।" তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি গত দেড় বছরে তিনবার বৈঠক করার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। শাহের দাবি, পাহাড়ের মানুষ যাতে তাঁদের ন্যায্য অধিকার না পান, সেটাই চায় বর্তমান রাজ্য সরকার। তবে পাহাড়বাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ৫ মে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজই হবে গোর্খা সমস্যার সমাধান করা এবং গোর্খাদের বিরুদ্ধে থাকা সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেওয়া।[TECHTARANGA-POST:8016]এদিনের সভায় সরাসরি উপস্থিত হতে না পারলেও, শাহ ঘোষণা করেছেন যে আগামী ২১ এপ্রিল তিনি পুনরায় শুকনায় নির্বাচনী প্রচারে আসবেন। অনুপ্রবেশ বন্ধ করা থেকে শুরু করে উত্তরবঙ্গের সিন্ডিকেট রাজ ও গুন্ডারাজ খতম করার অঙ্গীকারও শোনা যায় তাঁর গলায়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিও বার্তা উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।হিডেন স্টোরিজ নিউজ