Hidden Stories (বাংলা)

ভোটের আগে কড়া প্রহরায় হাওড়া: শান্তি বজায় রাখতে জারি ১৬৩ ধারা

আগামী বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই প্রেক্ষাপটে হাওড়া জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক পি. দীপাপ প্রিয়া আজ অর্থাৎ ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই গোটা জেলায় ১৬৩ ধারা (পুরানো ১৪৪ ধারা) জারির নির্দেশ দিয়েছেন।[TECHTARANGA-POST:8432] এই নির্দেশিকা অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জেলায় কোনও রাজনৈতিক সভা, মিছিল বা প্রচার চালানো যাবে না। এমনকি জেলার বাইরে থেকে আসা রাজনৈতিক কর্মীদের অবস্থানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শান্তি বজায় রাখতে উস্কানিমূলক বক্তব্য বা পোস্টার এবং বিনা অনুমতিতে লাউডস্পিকার ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন।[TECHTARANGA-POST:8431]প্রশাসনের জারি করা এই নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে, পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত বা কোনও ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা বাজি বহন ও ব্যবহারের ওপর কড়াকড়ি থাকছে। [TECHTARANGA-POST:8430]ভোটের দিন বুথের ১০০ মিটারের মধ্যে কোনও প্রকার প্রচার বা প্রভাব বিস্তার করা যাবে না এবং ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহারে বিধি-নিষেধ থাকবে। জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ এই নিষেধাজ্ঞার বাইরে থাকলেও, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।

ভোটের আগে কড়া প্রহরায় হাওড়া: শান্তি বজায় রাখতে জারি ১৬৩ ধারা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার