দু'জনকে মরণোত্তর সম্মান, দেশের জন্য আত্মবলিদানকারী সেনাদের শ্রদ্ধা জানাল কেন্দ্র
অপারেশন সিঁদুরে শহিদ হওয়া ভারতীয় সেনা ও বায়ুসেনার ছয় সদস্যের নাম প্রথমবার প্রকাশ করল কেন্দ্র। তাঁরা হলেন - রাইফেলম্যান সুনীল কুমার, সুবেদার মেজর পবন কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমার। সামরিক ঐতিহ্য মেনে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকের দেওয়ালে খোদাই করা হবে তাঁদের নাম।[TECHTARANGA-POST:10295]এই ছয় শহিদের মধ্যে দু'জনকে মরণোত্তর বীরত্বের সম্মান দেওয়া হয়েছে। রাইফেলম্যান সুনীল কুমারকে প্রদান করা হয়েছে বীর চক্র। গত ৮ জুন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তাঁর বাবা-মা। অন্যদিকে, বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে মরণোত্তর বায়ুসেনা পদক দেওয়া হয়েছে।দু'জন পেলেন মরণোত্তর বীরত্বের সম্মান, জাতীয় যুদ্ধ স্মারকে খোদাই হবে ছয় বীরের নামউল্লেখ্য, দেশের জন্য আত্মবলিদানকারী সেনা সদস্যদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ২০১৯ সালে নয়াদিল্লির ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ৪০ একর জুড়ে তৈরি এই স্মারকে রয়েছে চারটি সমকেন্দ্রিক চক্র— অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র ও রক্ষক চক্র। এখানেই দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা সেনা সদস্যদের নাম চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে অপারেশন সিঁদুরের এই ছয় বীর শহিদের নাম।