Hidden Stories (বাংলা)

'সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন দিদি', বিধানসভা ভোটের মুখে তৃণমূলকে পূর্ণ সমর্থন আপ শিবিরের

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণের ঠিক আগের দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে পাশে দাঁড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দুপুরে মমতাদিদির সঙ্গে কথা বলার পর সমাজমাধ্যমে নিজেই সেই সংহতি বার্তার কথা জানান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:8266] কেজরিওয়াল স্পষ্ট ভাষায় লিখেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের রক্ষার স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার করেও শেষ রক্ষা হবে না এবং এই লড়াইয়ে মোদীজি হারবেন।[TECHTARANGA-POST:8278]গত মঙ্গলবারই তামিলনাড়ুতে ডিএমকে ও কংগ্রেসের হয়ে প্রচার করার সময় বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল। বুধবার মমতাকে ফোন করে কার্যত তৃণমূলের সুরেই মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের তোপ দাগলেন তিনি।[TECHTARANGA-POST:8253] রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে বিরোধী জোটের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গত সপ্তাহে মহিলা সংরক্ষণ চালুর কেন্দ্রীয় উদ্যোগ যেভাবে বিরোধী দলগুলি একজোট হয়ে প্রতিহত করেছে, তার রেশ টেনেই কেজরিওয়ালের এই সমর্থন তৃণমূল শিবিরের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।

'সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন দিদি', বিধানসভা ভোটের মুখে তৃণমূলকে পূর্ণ সমর্থন আপ শিবিরের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার