Hidden Stories (বাংলা)

ইনস্টাগ্রামে রমরমিয়ে বিক্রি হচ্ছে শিশুদের ধর্ষণের ভিডিও! মেটাকে ৭ দিনের চরম ডেডলাইন দিল মোদী সরকার

নয়াদিল্লি: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ এবং নিগ্রহ সংক্রান্ত ভয়ংকর সব বিজ্ঞাপন প্রচারের মারাত্মক অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্র। খোদ জুকারবার্গের সংস্থা মেটাকে (Meta) এবার চরম হুঁশিয়ারি দিয়ে কড়া নির্দেশিকা পাঠাল ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। [TECHTARANGA-POST:10600]কেন্দ্রের সাফ নির্দেশ, ইনস্টাগ্রামে প্রচারিত শিশু নির্যাতন সংক্রান্ত সমস্ত আপত্তিকর বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সরাসরি হস্তক্ষেপে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই মেটার কাছে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে নোটিস ধরিয়েছেন। এই ধরনের জঘন্য বিজ্ঞাপন চিরতরে সরাতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ঠিক কী কী আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করছে, তা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।[TECHTARANGA-POST:10621]আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'বিবিসি আই' (BBC Eye)-এর একটি সাম্প্রতিক অনুসন্ধানমূলক প্রতিবেদনে ইনস্টাগ্রামের এই অন্ধকার দিকটি প্রথম প্রকাশ্যে আসে। সেই তদন্তে দেখা গিয়েছে, টাকার বিনিময়ে ইনস্টাগ্রামে বুক ফুলিয়ে ‘রেপ ভিডিও’ এবং ‘শিশু ভিডিও’-এর মতো নিষিদ্ধ শব্দযুক্ত বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছিল। শুধু তাই নয়, আগ্রহী গ্রাহকদের এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রলুব্ধ করে একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়া হতো। সেখানে মাত্র ৯৯ টাকার বিনিময়ে বিক্রি করা হতো নিষ্পাপ শিশুদের ওপর চালানো যৌন নিগ্রহের ভয়াবহ সব ভিডিও। বিবিসির এই বিস্ফোরক রিপোর্ট সামনে আসার পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে ওয়াকিবহাল মহল, যার পরেই তড়িঘড়ি কড়া আইনি নোটিস পাঠায় মোদি সরকার।[TECHTARANGA-POST:10610]এই পুরো ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই ধরণের সমস্ত আপত্তিকর এবং আইনত নিষিদ্ধ বিজ্ঞাপন কিন্তু ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের নিজস্ব কড়া যাচাই-বাছাই বা স্ক্রিনিংয়ের ধাপ পার হওয়ার পরেই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ, টাকার লোভে এই ধরণের আপত্তিকর ভিডিওর বিজ্ঞাপনের বিষয়ে ইনস্টাগ্রাম তথা মেটা কর্তৃপক্ষ সম্পূর্ণ অবগত ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সাত দিনের মধ্যে মেটা সন্তোষজনক পদক্ষেপ না করলে দেশের কঠোর শিশু সুরক্ষা আইন (POCSO) এবং আইটি অ্যাক্ট লঙ্ঘন করার অপরাধে এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে আরও বড়সড় আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

ইনস্টাগ্রামে রমরমিয়ে বিক্রি হচ্ছে শিশুদের ধর্ষণের ভিডিও! মেটাকে ৭ দিনের চরম ডেডলাইন দিল মোদী সরকার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার