নয়াদিল্লি: আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য দুঃসংবাদ! ফের এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (ATF)-এর দাম। শুক্রবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, জেট ফুয়েলের দাম ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই নিয়ে পর-পর দু’মাস বিমানের জ্বালানির দাম বাড়ল ভারতে।[TECHTARANGA-POST:8646]বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া রয়েছে। তারই সরাসরি প্রভাব পড়ল ভারতের এভিয়েশন সেক্টরে। তেল সংস্থাগুলি স্পষ্ট করেছে, এবারের এই বর্ধিত মূল্য মূলত আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।[TECHTARANGA-POST:8644]দিল্লিতে আন্তর্জাতিক বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৭৬.৫৫ ডলার (প্রায় ৭৩০০ টাকা) বেড়েছে। এখন প্রতি কিলোলিটার জ্বালানির দাম দাঁড়িয়েছে ১৫১১.৮৬ ডলার (প্রায় ১.৪৩ লক্ষ টাকা)। তবে স্বস্তির খবর এই যে - দেশের অভ্যন্তরে বা ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রে এই দফায় দাম বাড়ানো হয়নি।[TECHTARANGA-POST:8648]বিমানের পরিচালন ব্যয়ের একটি বড় অংশ খরচ হয় জ্বালানির পিছনে। ফলে জ্বালানির দাম বাড়লে বিমান সংস্থাগুলি সাধারণত টিকিটের দাম বাড়িয়ে সেই ঘাটতি পূরণ করে। গত মাসে ঘরোয়া বিমানের জ্বালানির দাম এক ধাক্কায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল। যার ফলে ইতিমধ্যেই অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে বিমান ভাড়া অনেকটা চড়া। এবার আন্তর্জাতিক রুটেও ভাড়া বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হল।[TECHTARANGA-POST:8641]শুধু বিমানের জ্বালানিই নয়, শুক্রবার থেকে অটোর এলপিজি-র দামও বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতের খরচকেও প্রভাবিত করবে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার