Hidden Stories (বাংলা)

আই-প্যাক মামলায় নয়া মোড়! সুপ্রিম কোর্টে পিছল শুনানি, মমতার ‘হস্তক্ষেপ’ নিয়ে কী জানাল শীর্ষ আদালত?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আরও পিছিয়ে গেল বহুচর্চিত আই-প্যাক মামলার শুনানি। বুধবার এই মামলায় সওয়াল করার জন্য কিছুটা সময় চেয়ে নেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এন ভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।[TECHTARANGA-POST:9080]ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি। কয়লাপাচার মামলার তদন্তে আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় সংস্থার অভিযানে সশরীরে উপস্থিত হয়ে বাধা দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তদন্তে বিঘ্ন ঘটানো এবং তথ্য সরিয়ে ফেলার আশঙ্কার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকেও ইডির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়।[TECHTARANGA-POST:9079]এর আগে এপ্রিল মাসের শুনানিতে এই মামলায় তীব্র উষ্মা প্রকাশ করেছিল শীর্ষ আদালত। বিচারপতি মিশ্র প্রশ্ন তুলেছিলেন, “যদি কোনও মন্ত্রী হঠাৎ করে একটি তদন্তের মধ্যে ঢুকে পড়েন এবং সেটাকে সমান্তরালভাবে চালাতে চান, তবে কি সেটা গ্রহণযোগ্য?” কেন্দ্রের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, এ ধরনের হস্তক্ষেপের ফলে গুরুতর অপরাধ সংক্রান্ত ডিজিটাল বা শারীরিক তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।[TECHTARANGA-POST:9078]রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে এবং ক্ষমতায় এসেছে বিজেপি। ফলে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে রাজ্যের আগের অবস্থানের বদল ঘটতে পারে। পূর্বতন তৃণমূল সরকার আই-প্যাকের উপর ইডির অভিযানকে ‘ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ’ বলে দাবি করলেও, বর্তমান সরকারের জমানায় সেই যুক্তি কতটা বজায় থাকবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:9076]আগামী ২২ মে আদালতের পরবর্তী পদক্ষেপে বোঝা যাবে, এই আই-প্যাক মামলার জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়।

আই-প্যাক মামলায় নয়া মোড়! সুপ্রিম কোর্টে পিছল শুনানি, মমতার ‘হস্তক্ষেপ’ নিয়ে কী জানাল শীর্ষ আদালত?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার