Hidden Stories (বাংলা)

এবার ইরানের নিশানায় আমেরিকার গুপ্তচরেরা! সিআইএ-র সৌদি ডেরায় আছড়ে পড়ল একের পর এক ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক: খোদ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র দফতরে ভয়াবহ ড্রোন হামলা চালাল ইরান! শনিবার গভীর রাতে সৌদি আরবের রিয়াধে অবস্থিত মার্কিন দূতাবাসের ভিতর থাকা সিআইএ দফতরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মাত্র এক মিনিটের ব্যবধানে পর পর দু’টি ড্রোন আছড়ে পড়ায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে 'নিশ্ছিদ্র নিরাপত্তা'য় মোড়া এই হাই-প্রোফাইল এলাকা। এই ঘটনায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এক চরম উত্তেজনার শিখরে পৌঁছে গিয়েছে।[TECHTARANGA-POST:7837]ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ প্রথম ড্রোনটি আঘাত হানে। তার ঠিক এক মিনিট কাটতে না কাটতেই দ্বিতীয় ড্রোনটি আছড়ে পড়ে। রিয়াধের মার্কিন দূতাবাসের যে অংশে সিআইএ-র দফতর রয়েছে, সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সংবাদমাধ্যমের হুঙ্কার, "আমেরিকানরা যেখানেই থাকুক না কেন, ইরান তাদের নাগাল পাবেই - এই হামলাই তার প্রমাণ!"[TECHTARANGA-POST:7828]এই হামলায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, সিআইএ দফতরের খুব একটা ক্ষতি হয়নি, কেবল আগুন ধরে গিয়েছিল যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের এক আধিকারিক স্বীকার করেছেন যে দূতাবাসের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই আধিকারিকের মতে, হামলাটি দিনের বেলায় হলে কয়েকশো প্রাণহানি ঘটতে পারত।[TECHTARANGA-POST:7827]সিআইএ দফতরে হামলার ওই একই রাতে মার্কিন কূটনীতিবিদদের বাসভবনগুলিও নিশানায় রেখেছিল ইরান। দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত এই বাসভবনগুলিতে হামলা চালানোর চেষ্টা করা হলেও সৌদি আরবের প্রতিরক্ষাবাহিনী তা রুখে দিতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:7825]'নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ' ডিঙিয়ে কীভাবে মার্কিন দূতাবাসের ভিতর ড্রোন ঢুকে পড়ল, তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পর ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

এবার ইরানের নিশানায় আমেরিকার গুপ্তচরেরা! সিআইএ-র সৌদি ডেরায় আছড়ে পড়ল একের পর এক ড্রোন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার