Hidden Stories (বাংলা)

ভোটের পিচে ‘আউট’ হওয়ার মুখে ঘাসফুলের তারকা খেলোয়াড়রা! ময়নায় দাপট দিন্দার, মিনাখাঁয় চমক রেফারির

ভোটগণনা যত এগোচ্ছে, খেলার মাঠের তারকা প্রার্থীদের ভাগ্য ততই পেন্ডুলামের মতো দুলছে। তবে আপাতত ‘ব্যাকফুটে’ তৃণমূলের খেলোয়াড় ব্রিগেড। ময়না বিধানসভা কেন্দ্রে নিজের জয়ের ধারা বজায় রাখতে ষষ্ঠ দফার শেষেও লিড ধরে রেখেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন পেসার অশোক দিন্দা। অন্যদিকে, তুফানগঞ্জে আরেক প্রাক্তন পেসার শিবশঙ্কর পাল প্রায় ১১ হাজার ভোটে পিছিয়ে পড়ে বেশ চাপে রয়েছেন। শুধু ফুটবলার বা ক্রিকেটার নন, উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়িতে অ্যাথলিট স্বপ্না বর্মনও গেরুয়া হাওয়ার দাপটে ১৬ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে পড়েছেন।[TECHTARANGA-POST:8731]তৃণমূলের হয়ে এবার সপ্তগ্রামের ময়দানে নামা প্রাক্তন ফুটবলার বিদেশ বোসও স্বস্তিতে নেই; তৃতীয় দফার শেষে তিনিও বেশ কয়েক হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। তবে এই সব হেভিওয়েটদের ভিড়ে আলাদাভাবে নজর কাড়ছেন মিনাখাঁর আইএসএফ প্রার্থী তথা ফুটবল রেফারি প্রতীক মণ্ডল। চতুর্থ দফার শেষে তৃণমূলের ঊষা রানি মণ্ডলকে পিছনে ফেলে তিনি প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাজনীতির এই টানটান ম্যাচে ‘শেষ বাঁশি’ বাজার পর কার গলায় জয়ের মালা ওঠে, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়া ও রাজনৈতিক মহল।

ভোটের পিচে ‘আউট’ হওয়ার মুখে ঘাসফুলের তারকা খেলোয়াড়রা! ময়নায় দাপট দিন্দার, মিনাখাঁয় চমক রেফারির

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার