Hidden Stories (বাংলা)

যুদ্ধের কোপ শিক্ষাতেও! মধ্যপ্রাচ্যে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা স্থগিত করল CBSE

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা তীব্র উত্তজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ল শিক্ষা ক্ষেত্রেও। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।[TECHTARANGA-POST:6952]সিবিএসই-র ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সাতটি দেশে থাকা সমস্ত সিবিএসই অনুমোদিত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। দেশগুলি হল - সংযুক্ত আরব আমিরশাহি (UAE), সৌদি আরব, কাতার, ওমান, বাহরিন, কুয়েত এবং ইরান।[TECHTARANGA-POST:6948]বোর্ড জানিয়েছে, গত ২ মার্চ (সোমবার) যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা আগেই স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ মার্চের পরীক্ষাও স্থগিত রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দেশগুলিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।[TECHTARANGA-POST:6946]স্থগিত হওয়া পরীক্ষাগুলির নতুন তারিখ পরবর্তীতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে, ভারত ও বিশ্বের অন্যান্য প্রান্তে সিবিএসই পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সানিয়াম ভরদ্বাজ জানিয়েছেন, "পড়ুয়া এবং পরীক্ষকদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং পরবর্তী সিদ্ধান্ত ৭ মার্চের আগে জানানো হবে।"[TECHTARANGA-POST:6944]একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর বা ফেক সার্কুলার থেকে সাবধান থাকতে বলা হয়েছে পড়ুয়া ও অভিভাবকদের। সঠিক তথ্যের জন্য কেবল বোর্ডের ওয়েবসাইট এবং স্কুল কর্তৃপক্ষের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে।

যুদ্ধের কোপ শিক্ষাতেও! মধ্যপ্রাচ্যে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা স্থগিত করল CBSE

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার