Hidden Stories (বাংলা)

আজ রাতেই বন্ধ হচ্ছে সব ওষুধের দোকান? চরম বিপদে পড়ার আগে জেনে নিন জরুরি ওষুধ পাবেন কোথায়!

কলকাতা: আপনি কি কোনও জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল? কিংবা ঘরে কি কোনও বয়স্ক মানুষ বা শিশু রয়েছে? তবে সাবধান! আজ, মঙ্গলবার রাত থেকেই দেশজুড়ে বন্ধ হতে চলেছে ওষুধের দোকান। সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (AIOCD) আচমকাই ১২ ঘণ্টার এক বড় ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে চরম ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তবে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। এই ধর্মঘটের মধ্যেও বেশ কিছু জায়গায় মিলবে প্রয়োজনীয় ওষুধ।[TECHTARANGA-POST:9267]মূলত অনলাইন বা ই-ফার্মেসিগুলির একচেটিয়া ব্যবসা এবং নিয়মনীতির বিরোধিতাতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের অভিযোগ, অনলাইন ওষুধ বিক্রির ক্ষেত্রে নিয়মনীতির উপর সরকারের কোনও কড়া নিয়ন্ত্রণ নেই। ই-ফার্মেসিগুলি ওষুধের দামে অস্বাভাবিক ছাড় দিয়ে খুচরো ব্যবসায়ীদের চরম ক্ষতির মুখে ফেলছে। এই বিষয়ে তাঁরা ন্যাশনাল ড্রাগ রেগুলেটরের সঙ্গে দেখাও করেছেন। তবে, জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল রোগীরা যে এই ১২ ঘণ্টায় চরম সমস্যায় পড়বেন, তা মেনে নিয়েছেন আন্দোলনকারীরাও।[TECHTARANGA-POST:9266]সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, দেশজুড়ে সাধারণ ওষুধের দোকানগুলির ঝাঁপ বন্ধ থাকলেও বেশ কয়েকটি সরকারি ও জরুরি ওষুধের দোকানকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। আপতকালীন পরিস্থিতিতে আপনি নীচের জায়গাগুলি থেকে ওষুধ কিনতে পারবেন। এগুলি হল - হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান (Fair Price Medicine Shops)দাভা ইন্ডিয়া (Dava India) আউটলেটপ্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pendra)[TECHTARANGA-POST:9264]দেশজুড়ে ওষুধের দোকানে তালা পড়ার জল্পনার মাঝেই বাংলার মানুষের জন্য রয়েছে এক বিরাট স্বস্তির খবর। এএনআই সূত্রে জানা গিয়েছে, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতা সংগঠন এই ১২ ঘণ্টার ধর্মঘট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আর, এই তালিকায় স্পষ্ট নাম রয়েছে পশ্চিমবঙ্গের। অর্থাৎ, ভিনরাজ্যে ওষুধের দোকান বন্ধের ব্যাপক প্রভাব পড়লেও বাংলায় ওষুধ পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি।তবুও যেকোনও ধরনের আপতকালীন পরিস্থিতি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় ও জরুরি ওষুধপত্র মজুত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আজ রাতেই বন্ধ হচ্ছে সব ওষুধের দোকান? চরম বিপদে পড়ার আগে জেনে নিন জরুরি ওষুধ পাবেন কোথায়!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার