Hidden Stories (বাংলা)

অভিষেকের সাথে যৌথ ফ্ল্যাট বিতর্ক! ‘এই ঘোষকে ভয় দেখানো যাবে না’ মুখ খুললেন সায়নী

কলকাতা: ‘ভাইপো’-র অগাধ সম্পত্তি নিয়ে কলকাতা পুরনিগমের মেগা নোটিসের জল্পনার মাঝেই এবার রাজ্য রাজনীতিতে এক নতুন বোমা! একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতার বুকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথ মালিকানায় একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোডের এই ঠিকানার সম্পত্তিটি পুরসভার স্ক্যানারে আসতেই সায়নী ও অভিষেকের নাম জড়িয়ে তীব্র কানাঘুষো ও বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। অবশেষে এই হাইপ্রোফাইল যৌথ সম্পত্তি বিতর্ক নিয়ে বুধবার সকালে সোশাল মিডিয়ায় এসে চরম ক্ষোভ উগরে দিয়ে মুখ খুললেন খোদ সায়নী ঘোষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই ভুয়ো খবর রটনাকারীদের তিনি এক ইঞ্চি জমিও ছাড়বেন না।[TECHTARANGA-POST:9281]সোশ্যাল মিডিয়ায় সায়নী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে লেখেন, “কয়েক জায়গায় দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ যৌথভাবে ১৯ ডি-সেভেন ট্যাঙ্ক রোড ঠিকানার একটি সম্পত্তির মালিক। কিন্তু সেখানে যোগাযোগের জন্য কোনও নম্বর নেই। আমি বলতে পারছি না ইনি কোন সায়নী ঘোষ।” নিজের সততার পক্ষে সওয়াল করে যাদবপুরের সাংসদ আরও দাবি করেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজনীতিতে আজ পর্যন্ত তিনি কোনও অপ্রত্যাশিত বা অন্যায্য লাভ করেননি। ভোটারদের আশ্বস্ত করে তিনি মনে করিয়ে দেন, তাঁর সমস্ত সম্পত্তির খতিয়ান নির্বাচনী হলফনামায় স্পষ্ট দেওয়া রয়েছে। প্রমাণ ছাড়া যারা তাঁকে বদনাম করার অপচেষ্টা চালাচ্ছেন, তাঁদের অবিলম্বে থামার হুঁশিয়ারি দিয়ে সায়নী হুঙ্কার ছাড়েন, “আমি আইনি ব্যবস্থা নেব। এই ‘ঘোষ’কে ভয় দেখানো যাবে না, আমি কবিগুরুর দেশের মানুষ।” রাজ্যে শুভেন্দু অধিকারীর নতুন সরকার আসার পর দুর্নীতি নিয়ে যখন ধরপাকড় চলছে, তখন খোদ সাংসদের নাম জড়িয়ে এই ফ্ল্যাট বিতর্ক আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার।

অভিষেকের সাথে যৌথ ফ্ল্যাট বিতর্ক! ‘এই ঘোষকে ভয় দেখানো যাবে না’ মুখ খুললেন সায়নী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার