“জাস্টিস ফর তামান্না”, ধৃতদের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর বার্তা ‘কথা রেখেছি’
তামান্না খাতুন হত্যাকাণ্ডে ফের বড় সাফল্য পেল পুলিশ। গত কয়েকদিনের অভিযানে আরও ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার এক্স হ্যান্ডেলে ধৃতদের নামের তালিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, “কথা রেখেছি” - যা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।বাংলার মুকুটে আরও ১২টি জিআই ট্যাগ! তালিকায় আছে আপনার জেলার নাম?[TECHTARANGA-POST:10322]উল্লেখ্য, গত বছর ২৩ জুন কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমা হামলায় মৃত্যু হয় ৯ বছরের তামান্না খাতুনের। ঘটনার পর তামান্নার মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ প্রথম দফায় ১১ জনকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন করে তৎপরতা শুরু করে পুলিশ। সম্প্রতি তিনি বিধানসভায় এই ঘটনার উল্লেখ করে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং তামান্নার পরিবারের সঙ্গে দেখা করেন। এরপরই একের পর এক অভিযুক্তের গ্রেপ্তারি শুরু হয়।[TECHTARANGA-POST:10328]মুখ্যমন্ত্রী জানান, ‘তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি রক্ষা করছি। দ্রুত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীরা প্রশংসাযোগ্য।’ সেই পোস্টেই শুভেন্দু জানান, এফআইআর-এ নাম থাকা প্রায় সকল অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক দিনে পুলিশ বাহিনী গুরগাঁও ও নাগপুরের মতো জায়গাতেও তল্লাশি চালিয়েছে। সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুশি মৃত খুদের মা। এই ঘটনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিনও। দীর্ঘ প্রতীক্ষার পর অভিযুক্তদের গ্রেপ্তারিতে কিছুটা হলেও স্বস্তির ছায়া দেখা যাচ্ছে পরিবারে।