Hidden Stories (বাংলা)

জেলায় জেলায় প্রচার শেষে এবার ঘরের মাঠে মমতা: কলকাতায় আজ জোড়া সভার মহাধামাকা

একটানা একমাস জেলা সফর শেষ করে আজ থেকে খাস কলকাতায় ভোটের ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৩ মার্চ থেকে রাজ্যের জেলায় জেলায় ঘুরে জনসংযোগ সেরেছেন তিনি। আজ সোমবার উত্তর ২৪ পরগনার মুরারই ও খড়দহে নির্বাচনী জনসভা শেষ করে বিকেলের মুখেই কলকাতায় পা রাখছেন নেত্রী। আজ প্রথম সভাটি হতে চলেছে বেলেঘাটায়, যেখানে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে সুর চড়াবেন মমতা। দীর্ঘ একমাসের জেলা সফরে মানুষের ব্যাপক সাড়া পাওয়ার পর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেত্রী এবার তিলোত্তমার বুথে বুথে জোয়ার আনতে মরিয়া।[TECHTARANGA-POST:8178]আজকের প্রচারসূচিতে কেবল বেলেঘাটা নয়, সন্ধ্যার দিকে নিজের গড় ভবানীপুরেও বিশেষ কর্মসূচী রয়েছে মমতার। শেক্সপিয়ার সরণি থেকে পদযাত্রা শুরু করে অ্যালেন পার্কে একটি সভার মাধ্যমে ভবানীপুরের প্রার্থী হিসেবে নিজের প্রচার সারবেন তিনি। কলকাতার চেনা রাস্তায় মমতার পদযাত্রা মানেই যে বিপুল জনজোয়ার, তীব্র দাবদাহ উপেক্ষা করেও সেই চিরচেনা ছবিই আজ ফিরতে চলেছে শহরের রাজপথে।[TECHTARANGA-POST:8165]কলকাতার এই প্রথম দফার প্রচার সেরেই মমতা রওনা দেবেন হলদিয়ায়। সেখান থেকে ফিরে এসে আগামী ২৭ তারিখ পর্যন্ত টানা কলকাতায় প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদার এবং টালিগঞ্জের অরূপ বিশ্বাসের সমর্থনে শ্রীকলোনি যুব সংঘের ময়দানে হাইভোল্টেজ সভা করবেন তিনি। এর ঠিক পরের দিনই সুলেখা মোড় থেকে হাজরা পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রায় পা মেলাবেন নেত্রী। সব মিলিয়ে ভোটের আগে কলকাতাকে কার্যত তৃণমূলময় করতে কোমর বেঁধে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলায় জেলায় প্রচার শেষে এবার ঘরের মাঠে মমতা: কলকাতায় আজ জোড়া সভার মহাধামাকা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার