Hidden Stories (বাংলা)

সোহরাওয়ার্দির পর এবার টার্গেট লেনিন সরণী? কলকাতার বুকে আরও একগুচ্ছ রাস্তার নাম বদলের মেগা প্ল্যান!

কলকাতা: সোহরাবর্দি অ্যাভিনিউয়ের দিন শেষ, কলকাতার বুকে এবার স্বমহিমায় আত্মপ্রকাশ করল ‘গোপাল মুখার্জি রোড’। জল্পনা আর বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা পুরসভার তরফে লাগিয়ে দেওয়া হল নামকরণের নতুন বোর্ড। ১৯৪৬ সালের ডিরেক্ট অ্যাকশন ডে-র উত্তাল দিনগুলিতে কলকাতার আপামর মানুষের রক্ষাকর্তা তথা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া ‘গোপাল পাঁঠা’ তথা গোপাল মুখোপাধ্যায়ের এই দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতিতে উচ্ছ্বসিত নাগরিক মহলের একটা বড় অংশ। কিন্তু এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো কলকাতার ভাবাবেগ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শহরের আরও একাধিক ঐতিহাসিক রাস্তার নাম খুব শীঘ্রই বদলে যেতে চলেছে। আর এই তালিকায় এবার অন্যতম চর্চিত নাম হিসেবে উঠে আসছে খোদ ধর্মতলার ব্যস্ততম রাস্তা ‘লেনিন সরণী’।[TECHTARANGA-POST:10352]কলকাতার বুক থেকে পরাধীনতা ও ভিনদেশী আগ্রাসনের প্রতীক সরাতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করতে চলেছে। এই নাম পরিবর্তন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন কার্তিক মহারাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী আগস্ট মাসেই ইতিহাসবিদ, গবেষক ও প্রবীণ নাগরিকদের নিয়ে প্রায় ১০ জনের একটি শক্তিশালী মেগা কমিটি গঠন করা হবে। এই কমিটির মূল লক্ষ্যই হবে কলকাতার কোন কোন রাস্তার নাম পরিবর্তন করা প্রয়োজন, তা খতিয়ে দেখা। কার্তিক মহারাজের কথায়, দীর্ঘ পরাধীনতার ফলে আমাদের মানসিকতা ও শিক্ষাদীক্ষায় যে ঔপনিবেশিক প্রভাব তৈরি হয়েছিল, তা এবার দূর করার সময় এসেছে। সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।[TECHTARANGA-POST:10350]সরকার এবং নবগঠিত কমিটির পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় কলকাতার সমস্ত বিতর্কিত ও ঔপনিবেশিক নামযুক্ত রাস্তাগুলিকে চিহ্নিত করে সেগুলির ভোলবদল করা হবে। তার পরবর্তী ধাপে পার্শ্ববর্তী জেলাগুলির রাস্তার নাম পরিবর্তনের কাজে হাত দেওয়া হবে। কমিটির মূল মন্ত্রই হতে চলেছে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ। কার্তিক মহারাজ আশ্বাস দিয়েছেন, যে সমস্ত মনীষী ও বিপ্লবীদের নাম ভারতবর্ষের মহান ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং সনাতন সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাঁদের নামেই এই নতুন নামকরণ করা হবে। সম্পূর্ণ সর্বসম্মতিক্রমেই এই নতুন নামের তালিকা চূড়ান্ত হবে। সোহরাওয়ার্দির পর এবার লেনিন সরণী বা অন্য কোনও রাস্তার নাম বদলায়, এখন সেটাই দেখার।

সোহরাওয়ার্দির পর এবার টার্গেট লেনিন সরণী? কলকাতার বুকে আরও একগুচ্ছ রাস্তার নাম বদলের মেগা প্ল্যান!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার