Hidden Stories (বাংলা)

নিউ আলিপুরে জমি জবরদখলের অভিযোগ বিমা সংস্থার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নিউ আলিপুরে সুরুচি সংঘ ক্লাবকে ঘিরে জমি জবরদখলের গুরুতর অভিযোগে নতুন মোড়। এলআইসি (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) ক্লাবের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নোটিস জারি করেছে।[TECHTARANGA-POST:10117]শনিবার সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে এলআইসির পাঠানো নোটিস টাঙিয়ে দেওয়া হয়। আইনজীবীর মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমি খালি না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, নিউ আলিপুরে এলআইসির মোট চারটি প্লট দখল করে সেখানে সুরুচি সংঘ ক্লাবের কাঠামো নির্মাণ করা হয়েছে। শুধু দখলই নয়, সেখানে বেআইনিভাবে নির্মাণও হয়েছে বলে দাবি করা হয়েছে।[TECHTARANGA-POST:10115]সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই জমি দখল নিয়ে অভিযোগ জানিয়ে আসছিল এলআইসি। তবে এতদিন জমি খালি হয়নি বলেই দাবি সংস্থার। রাজ্যে পালাবদলের পর ফের নিজেদের সম্পত্তি পুনরুদ্ধারে সক্রিয় হয় তারা। এর আগে জমি পুনরুদ্ধারের জন্য আলিপুর থানারও দ্বারস্থ হয় এলআইসি কর্তৃপক্ষ। এরপরই আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠানো হয় ক্লাবকে।[TECHTARANGA-POST:10114]অন্যদিকে, সুরুচি সংঘ ক্লাব রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জমি দখলে রাখা হয়েছে। প্রসঙ্গত, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগে পুলিশি পদক্ষেপ হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে অরূপ বিশ্বাসও বিভিন্ন ইস্যুতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

 নিউ আলিপুরে জমি জবরদখলের অভিযোগ বিমা সংস্থার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার