সেনার পর বাংলাদেশ পুলিশেও রদবদল, বাহিনীর শীর্ষে এলেন আলী হোসেন ফকির
ঢাকা: বাংলাদেশ পুলিশবাহিনীর নেতৃত্বে বড় রদবদল করল তারেক রহমানের সরকার। পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকিরকে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। আলী হোসেন ফকির বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।[TECHTARANGA-POST:6745]১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আলী হোসেন ফকিরের কর্মজীবন বেশ বৈচিত্র্যময় এবং নাটকীয়তায় ভরা। তাঁর আদি বাড়ি বাগেরহাট জেলায়। তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার (এসপি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি থাকার পর তিনি রাষ্ট্রসংঘ মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[TECHTARANGA-POST:6747]দাবি করা হয়, ২০২২ সালের নভেম্বর মাসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। অভিযোগ ছিল, ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি পুনরায় চাকরিতে ফেরেন এবং দ্রুত পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হন।[TECHTARANGA-POST:6744]২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিতে আইজিপি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বাহারুল আলম। তবে, সম্প্রতি তাঁর কার্যকাল নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা রয়েছে। যেমন - গত ডিসেম্বরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে তাঁর নাম আসায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকী, বাহারুল আলমের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলনও চলে ছিল। এই প্রেক্ষাপটে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।[TECHTARANGA-POST:6739]আলী হোসেন ফকির এমন একটি সময়ে দায়িত্ব নিলেন, যখন পুলিশবাহিনীর সংস্কার সাধন এবং জনমানসে আস্থার সঙ্কট কাটানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এপিবিএন প্রধান হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করার পর এখন পুরো বাহিনীর প্রধান হিসাবে তিনি কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনেন, সেদিকেই তাকিয়ে দেশবাসী।