Hidden Stories (বাংলা)

মুছে যাচ্ছে বিশ্ব বাংলা লোগো? মমতার আঁকা ‘ব’ কি এবার ইতিহাস হতে চলেছে বঙ্গে?

কলকাতা: বাংলার আকাশ-বাতাস থেকে কি মুছে যেতে চলেছে তৃণমূল জমানার চেনা সেই লোগো? বিজেপি ক্ষমতায় আসার পরই নবান্নের অন্দরে জোর জল্পনা — এবার বিদায় নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড। সরকারি চিঠিপত্র থেকে শুরু করে রাস্তার মোড় বা স্কুলের পোশাক, সর্বত্র থাকা সেই পরিচিত ‘ব’ নকশা বদলে ফেলার ইঙ্গিত মিলেছে খোদ মুখ্যসচিবের সাম্প্রতিক পদক্ষেপে।[TECHTARANGA-POST:8887]তৃণমূল সরকারের দীর্ঘ শাসনের প্রতীক ছিল এই ‘বিশ্ববাংলা’ লোগো। তবে, এর মালিকানা এবং বেসরকারি হস্তক্ষেপ নিয়ে বিতর্ক কম হয়নি। জানা গিয়েছিল, এই লোগোর স্বত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত। চুক্তি ছিল, রাজ্য সরকার এটি ব্যবহার না করলে তা স্রষ্টার কাছেই ফিরে যাবে। বর্তমানে পালাবদলের পর মনে করা হচ্ছে, গেরুয়া শিবির আর এই লোগো বয়ে বেড়াতে ইচ্ছুক নয়। ইঙ্গিত মিলেছে তখনই, যখন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা সব দফতরের সচিবদের পাঠানো চিঠিতে এই লোগোর ব্যবহার এড়িয়ে গিয়েছেন।[TECHTARANGA-POST:8882]শুধু লোগো নয়, সূত্রের খবর, একাধিক সরকারি প্রকল্পের নামও আমূল বদলে যেতে পারে। অতীতে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে দিল্লি বনাম কলকাতার সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। এবার বঙ্গজয়ের পর বিজেপি সরকার কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রায় সব প্রকল্পের নাম কেন্দ্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমলা মহলে এখন একটাই আলোচনা — শনিবারে শপথ গ্রহণের পরই কি সামনে আসবে প্রকল্পের নাম বদলের বড় ঘোষণা?[TECHTARANGA-POST:8881]ইতিমধ্যেই প্রত্যেকটি সরকারি দফতরকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের যে কোনও বার্তা বা তথ্যের প্রয়োজনে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি নথিপত্র সংরক্ষণের ক্ষেত্রেও জারি হয়েছে কড়া নির্দেশিকা। সব মিলিয়ে, শনিবার ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানের পরই বাংলার প্রশাসনিক চেহারায় এক বিশাল পরিবর্তনের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।

মুছে যাচ্ছে বিশ্ব বাংলা লোগো? মমতার আঁকা ‘ব’ কি এবার ইতিহাস হতে চলেছে বঙ্গে?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার