তৃতীয় বিয়ের পর নতুন বিতর্কে আমির খান, ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে বিক্ষোভ বজরং দলের
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পর ফের বিতর্কের কেন্দ্রে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায় গৌরী স্প্র্যাটকে আইনি ভাবে বিয়ে করেছেন অভিনেতা। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই তাঁর বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে সরব হল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল।[TECHTARANGA-POST:10841]খবর, বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় সম্প্রতি আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দলের কর্মীরা। বিক্ষোভ চলাকালীন অভিনেতার কুশপুতুল দাহ করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ‘আমির খান মুর্দাবাদ’ এবং ‘আমির খান ভারত ছাড়ো’-র মতো স্লোগান শোনা গিয়েছে। সংগঠনের এক নেতা মনোজ সোনি দাবি করেন, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করছেন, যা তাঁদের মতে হিন্দু সমাজের বিরুদ্ধে একটি ‘ষড়যন্ত্র’। [TECHTARANGA-POST:10797]তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা বারবার হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। পাশাপাশি আদালত ও সরকারের কাছে অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ করারও দাবি জানান তিনি। শুধু সমালোচনাতেই থেমে থাকেনি বজরং দল। সংগঠনের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা চলতে থাকলে আরও বড় আন্দোলনে নামা হবে।বারুইপুর ইস্যুতে সরব অগ্নিমিত্রা পল[TECHTARANGA-POST:10808]উল্লেখ্য, আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। প্রায় ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। সেই সম্পর্কও ২০২১ সালে ভেঙে যায়। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। তবে তৃতীয় বিয়ের পরই যে বিতর্কের ঝড় উঠবে, তা হয়তো কল্পনাও করেননি অভিনেতা। এখনও পর্যন্ত এই বিতর্ক বা বজরং দলের অভিযোগ নিয়ে আমির খান কিংবা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।