নবান্নের নজরে মাদ্রাসা: ‘বেআইনি’ রুখতে সমীক্ষার নির্দেশ, বন্ধ হবে না পঠনপাঠন
কলকাতা: রাজ্যের শিক্ষা মানচিত্রে এবার মাদ্রাসাগুলির ওপর বিশেষ নজরদারি শুরু করল প্রশাসন। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মাদ্রাসার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এক বড়সড় সমীক্ষার ডাক দেওয়া হয়েছে। নবান্নের তরফে রাজ্যের সব জেলার জেলাশাসকদের (DM) একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৫ জুলাইয়ের মধ্যে জেলা ভিত্তিক বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। মূলত প্রশাসনিক কাজের সুবিধার্থেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে।[TECHTARANGA-POST:9775][TECHTARANGA-POST:9775]রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি মাদ্রাসার ভৌগোলিক অবস্থান, প্রতিষ্ঠার সময়কাল এবং সেটি সরকারিভাবে নথিভুক্ত কি না—তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। যদি নথিভুক্ত হয়ে থাকে, তবে তার উপযুক্ত প্রমাণপত্রও দাখিল করতে হবে। এ ছাড়াও, ওই নির্দিষ্ট মাদ্রাসায় কতজন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে, শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কত, প্রতিষ্ঠানটি আবাসিক নাকি বেসরকারি সাহায্যপ্রাপ্ত এবং সেখানে ঠিক কী ধরনের পাঠক্রম পড়ানো হচ্ছে, তার সব খুঁটিনাটি তথ্য এই রিপোর্টে তুলে ধরতে হবে।[TECHTARANGA-POST:9770]নবান্ন সূত্রে স্পষ্ট করা হয়েছে, মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ এবং পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী দিনে সঠিক পরিকল্পনা করার উদ্দেশ্যেই এই ডেটাবেস তৈরি করা হচ্ছে। তবে এর পাশাপাশি, মাদ্রাসাগুলিতে কোনো রকম বেনিয়ম বা বেআইনি কাজকর্ম চলছে কি না, তা চিহ্নিত করাও এই সমীক্ষার অন্যতম বড় লক্ষ্য। বেনিয়ম ধরা পড়লে প্রশাসন কড়া আইনি পদক্ষেপ করবে। তবে এই সমীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো আতঙ্ক না ছড়ায়, সেই বিষয়েও আশ্বস্ত করেছে রাজ্য। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, কোনো মাদ্রাসার পঠনপাঠন বন্ধ করা বা পড়ুয়া ছাঁটাইয়ের মতো কোনো নেতিবাচক পদক্ষেপ করা হবে না। স্বাভাবিক ছন্দেই চলবে পড়াশোনা।প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে সম্প্রতি একগুচ্ছ নতুন নিয়ম সামনে আসছে। কয়েক দিন আগেই রাজ্যের বিজেপি সরকারের মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছিল, প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের প্রার্থনাসভায় বা অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া বাধ্যতামূলক। গত ১৯ মে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেটের পক্ষ থেকে এই নিয়ম জারি করা হয়েছিল। সেই রেশ কাটার আগেই এবার সামগ্রিক মাদ্রাসা ব্যবস্থার খোলনলচে খতিয়ে দেখতে নবান্নের এই নয়া তৎপরতা স্বভাবতই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।হিডেন স্টোরিজ নিউজকপি--রাই#MadrasaSurvey #NabannaNotification #WestBengalEducation #DistrictMagistrateReport #MadrasaEducation #BengalNews #AdministrativeOrder