Hidden Stories (বাংলা)

মহিষাদলের রথযাত্রার আগে কড়া প্রশাসন, দখলমুক্ত হচ্ছে রথের পথ; নিরাপত্তায় ৮০০ পুলিশ, ড্রোনে নজরদারি

১৬ জুলাই মহিষাদলের ঐতিহ্যবাহী ২৫০ বছরের রথযাত্রা। তার আগেই রথের পথে অবৈধ দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সোমবারের মধ্যে দোকান না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।'বিশ্বকাপে অঘটনের আশায় আছি'— আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মন্তব্য দিলীপ ঘোষেরপুরীর রথযাত্রার পর বাংলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় রথ মহিষাদল রাজবাড়ির। প্রায় আড়াইশো বছরের এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। তাই রথের পথে যাতে কোনও বাধা না থাকে, সেই লক্ষ্যেই এবার অবৈধ দখল সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। শনিবার মহিষাদল থানা, ব্লক প্রশাসন ও রথ পরিচালন কমিটির পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে, শহিদ বেদি এলাকা থেকে গুন্ডিচাবাটি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু'ধারে থাকা সমস্ত অবৈধ দোকান আগামী ৬ জুলাইয়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে। নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ করা হবে। পাশাপাশি জানানো হয়েছে, রথযাত্রা শেষ হওয়ার পরও ওই এলাকায় আর নতুন করে কোনও অবৈধ নির্মাণ করতে দেওয়া হবে না।[TECHTARANGA-POST:10599]এদিন এলাকা পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। প্রশাসনিক বৈঠকে রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পুলিশ সুপারের আশ্বাস, ভক্তদের নিরাপত্তা ও নির্বিঘ্ন দর্শনের জন্য সবরকম ব্যবস্থা করা হবে। রথ পরিচালন কমিটির সদস্য রামকৃষ্ণ দাস জানান, বহু বছরের পুরনো রথটির আবার সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, প্রায় ১৩ বছর আগে তৎকালীন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথ সংস্কারের জন্য আর্থিক সাহায্য করেছিলেন। আগামী বছরও রথ সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:10586]নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। মেলা চত্বরে মোতায়েন থাকবেন ৮০০ পুলিশকর্মী, থাকবেন বহু স্বেচ্ছাসেবকও। নজরদারির জন্য বসানো হবে ৫০টি সিসিটিভি ক্যামেরা, আকাশপথে চলবে ড্রোন নজরদারি। পাশাপাশি থাকবে পুলিশ সহায়তা বুথ, হেল্পলাইন এবং দর্শনার্থীদের সুবিধার্থে গাইড ম্যাপের ব্যবস্থাও।

 মহিষাদলের রথযাত্রার আগে কড়া প্রশাসন, দখলমুক্ত হচ্ছে রথের পথ; নিরাপত্তায় ৮০০ পুলিশ, ড্রোনে নজরদারি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার