Hidden Stories (বাংলা)

ডিজনিতে মহাপ্রলয়! চাকরি যাচ্ছে ১,০০০ কর্মীর!

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের মুকুটহীন সম্রাট 'ডিজনি' থেকে ফের দুঃসংবাদ! আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এই বিশ্ববিখ্যাত সংস্থা। 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংস্থার নতুন সিইও জশ ডি’আমারো (Josh D’Amaro) দায়িত্ব নেওয়ার পর এটিই হতে চলেছে প্রথম বড় মাপের কর্মীছাঁটাই।[TECHTARANGA-POST:7914]গত মার্চ মাসে জশ ডি’আমারো দায়িত্ব নিলেও, ছাঁটাইয়ের এই ব্লু-প্রিন্ট আগে থেকেই তৈরি ছিল বলে খবর। মূলত খরচ কমাতে এবং ডিজিট্যাল ব্যবসায় বিনিয়োগ বাড়াতে মরিয়া ডিজনি। জানা গিয়েছে, জানুয়ারি মাসেই এন্টারটেনমেন্ট, এক্সপেরিয়েন্স এবং স্পোর্টস - এই তিন বিভাগের মার্কেটিং বিভাগকে সংযুক্ত বা কনসলিডেট করা হয়েছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ইম্য়াজিন’।[TECHTARANGA-POST:7909]রিপোর্ট অনুযায়ী, ডিজনির মোট ২,৩১,০০০ কর্মীর মধ্যে এই ছাঁটাই ১ শতাংশের কম হলেও, এর বড় প্রভাব পড়তে চলেছে মার্কেটিং বিভাগে। বিভাগীয় সংযুক্তিকরণের ফলে অনেক পদ এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। যার জেরেই এই ছাঁটাই।২০২২ সাল থেকে এখনও পর্যন্ত ডিজনি মোট ৮,০০০-রও বেশি কর্মী ছাঁটাই করেছে। প্রাক্তন প্রধান বব আইগারের আমলেই এন্টারটেইনমেন্ট, ESPN এবং কর্পোরেট বিভাগে বড় পরিবর্তন আনা হয়েছিল। বর্তমান সিইও সেই পথেই হেঁটে সংস্থাকে আরও পেশাদার ও লাভজনক করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। [TECHTARANGA-POST:7896]তবে, ছাঁটাইয়ের কালো মেঘের মধ্যেই কিছুটা রুপোলি রেখা দেখিয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড। সেখানে নতুন প্রজেক্টের কাজ শুরু হলে প্রায় ১,০০০ নতুন কর্মসংস্থান হবে বলে আশ্বাস দিয়েছেন জশ ডি’আমারো। তাঁর কথায়, "আমরা বিশ্বের এক নম্বর পর্যটন গন্তব্য হয়ে থাকতে চাই। আর, সেই লক্ষ্যেই এই নতুন প্রকল্পের উদ্যোগ।"[TECHTARANGA-POST:7900]সংক্ষেপে বলতে গেলে, ডিজনি এখন পুরনো কাঠামো ভেঙে নতুন ডিজিট্যাল যুগে পা রাখার জন্য নিজেকে ঢেলে সাজাচ্ছে। যার ফলে একদিকে যেমন অভিজ্ঞ কর্মীরা কাজ হারাচ্ছেন, অন্যদিকে নতুন প্রযুক্তি ও অভিজ্ঞতার হাত ধরে নতুনদের জন্য দরজা খুলছে। তবে, তাতে কাজহারা কর্মীদের জন্য কী বিকল্প উপায় হবে, তা কারও জানা নেই। 

ডিজনিতে মহাপ্রলয়! চাকরি যাচ্ছে ১,০০০ কর্মীর!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার