১০ লাখে কিনে ১৫ লাখে বিক্রি! নিট প্রশ্নফাঁসে এবার ধৃত আয়ুর্বেদিক চিকিৎসক, নজরে ১৫০ পড়ুয়া
নাসিক: নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এবার মহারাষ্ট্র যোগ স্পষ্ট হল। ১০ লক্ষ টাকায় প্রশ্ন কিনে ১৫ লক্ষ টাকায় তা হরিয়ানায় বিক্রি করার অভিযোগে নাসিক থেকে এক আয়ুর্বেদিক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শুভম খৈরনার বিএএমএস (BAMS)-এর ছাত্র এবং তাঁর বাবাও একজন চিকিৎসক। এই ঘটনায় আন্তঃরাজ্য প্রশ্নফাঁস চক্রের জাল কতটা গভীরে, তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।[TECHTARANGA-POST:9078]তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পুণের বাসিন্দা ধনঞ্জয় নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল শুভমের। অভিযোগ, ধনঞ্জয়ের কাছ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনেন তিনি। এরপর সেই প্রশ্নটি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হরিয়ানার এক চক্রের কাছে ১৫ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়। নাসিক পুলিশের অপরাধদমন শাখা শুভমকে গ্রেফতারের পর ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।[TECHTARANGA-POST:9077]প্রশ্নফাঁসের এই জাল শুধু মহারাষ্ট্র বা হরিয়ানায় সীমাবদ্ধ নেই। রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) জানিয়েছে, তাদের সন্দেহের তালিকায় রয়েছে অন্তত ১৫০ জন নিট পরীক্ষার্থী এবং ৭০ জন অভিভাবক। তাঁদের কাছেও এই ফাঁস হওয়া প্রশ্নপত্র পৌঁছেছিল বলে অনুমান করা হচ্ছে। রাজস্থান থেকে ইতিমধ্যেই ১৩ জন এমবিবিএস কাউন্সিলরকে গ্রেফতার করে সিবিআইয়ের জিম্মায় পাঠানো হয়েছে।[TECHTARANGA-POST:9076]সিবিআইয়ের একটি বিশেষ দল রাজস্থানের জয়পুর-সহ দেশের একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। তদন্তকারীদের ধারণা, শুভম ও ধনঞ্জয় মিলে একাধিক সোশ্যাল মিডিয়া গ্রুপে এই প্রশ্ন ছড়িয়ে দিয়েছিল, যা হাতবদল হয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এই চক্রের সঙ্গে আরও কোনও রাঘববোয়াল জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।