শেষ লগ্নে মমতার মিছিলে ‘জনজোয়ার’! ৫ কেন্দ্র ছুঁয়ে মহাপ্রচার তৃণমূল সুপ্রিমোর
কলকাতা: হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। বুধবার বঙ্গে দ্বিতীয় দফার মহাযুদ্ধ। আর সেই যুদ্ধের শেষ লগ্নে নিজের গড় কলকাতায় ‘জনসুনামি’ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু হওয়া এই মেগা মিছিলে কার্যত স্তব্ধ হয়ে গেল দক্ষিণ কলকাতার রাজপথ। ৫টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে এই মহামিছিল যেন বুঝিয়ে দিল - লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ নেত্রী।[TECHTARANGA-POST:8459]পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার বিকেলে সুকান্ত সেতু থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট এবং বালিগঞ্জ ফাঁড়ি হয়ে এই মিছিল এগিয়ে চলে মমতার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের দিকে। মিছিলে মমতার সঙ্গে পা মেলান টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদার, রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার, বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার প্রার্থী জাভেদ খান। হাজার-হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিল কার্যত জনসুনামিতে পরিণত হয়।[TECHTARANGA-POST:8456]নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যের ২৯৪টি কেন্দ্র চষে ফেলেছেন মমতা। তবে, শুরুর দিকে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বেশি সময় দিলেও, শেষ লগ্নে নিজের খাস তালুক কলকাতার প্রচারে কোনও ফাঁক রাখতে চাননি তিনি। এতদিন ভবানীপুর সামলানোর দায়িত্ব ফিরহাদ হাকিম বা অরূপ বিশ্বাসদের উপর থাকলেও, সোমবারের রোড শো-এ শো স্টপার হিসাবে ছিলেন স্বয়ং দলনেত্রী।[TECHTARANGA-POST:8439]এদিন বিকেল ৫টায় দ্বিতীয় দফার প্রচার শেষ হওয়ার ঠিক আগেই এই পদযাত্রা বিরোধীদের জন্য এক কড়া বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যখন বিজেপি ও বাম-কংগ্রেস শিবির শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, তখন কলকাতার রাজপথে মমতার এই ‘মহাসুনামি’ কতটুকু ডিভিডেন্ড দেয়, তা পরিষ্কার হবে ৪ মে-র ফলাফলে।