Hidden Stories (বাংলা)

বুধে হোলির দিন কমবে মেট্রো, ইডেনে সেমিফাইনালের জন্য থাকছে বিশেষ পরিষেবা

কলকাতা:আগামিকাল ৪ মার্চ, বুধবার শহরজুড়ে পালিত হবে রঙের উৎসব হোলি। একই দিনে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ (দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড)। এই দুই বড় অনুষ্ঠানের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে। উৎসবের কারণে সারাদিন মেট্রোর সংখ্যা কম থাকলেও, খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা।[TECHTARANGA-POST:6940]ব্লু লাইন (দক্ষিণেশ্বর–কবি সুভাষ)এই লাইনে সাধারণ দিনে ২৭২টি মেট্রো চললেও হোলির দিন চলবে ১৯৪টি (৯৭টি আপ ও ৯৭টি ডাউন)। তবে দিনের প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।ইডেন স্পেশাল মেট্রো: সেমিফাইনাল ম্যাচ শেষে দর্শকদের ফেরার সুবিধার জন্য রাত ১১টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটি বিশেষ মেট্রো ছাড়া হবে। একটি যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি কবি সুভাষের দিকে। এই বিশেষ মেট্রো দুটি সব স্টেশনে থামবে। টিকিট বুকিংয়ের জন্য শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনের কাউন্টার খোলা থাকবে।[TECHTARANGA-POST:6937]গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ)গ্রিন লাইনে ২২৮টির পরিবর্তে চলবে ১৮৬টি মেট্রো। এখানেও প্রথম এবং শেষ মেট্রো ছাড়ার সময় সাধারণ দিনের মতোই থাকছে।ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর)এই লাইনে ১২০টির বদলে মোট ৯২টি মেট্রো চলবে। প্রথম ট্রেনের সময় একই থাকলেও শেষ ট্রেনের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে:নোয়াপাড়া থেকে বিমানবন্দর: শেষ মেট্রো রাত ৮টা ৫৮ মিনিটে।[TECHTARANGA-POST:6936]বিমানবন্দর থেকে নোয়াপাড়া: শেষ মেট্রো রাত ৯টা ১৮ মিনিটে।অরেঞ্জ ও পার্পল লাইনকবি সুভাষ থেকে বেলেঘাটা (অরেঞ্জ লাইন) এবং জোকা থেকে মাঝেরহাট (পার্পল লাইন) শাখায় মেট্রো পরিষেবা সাধারণ দিনের মতোই স্বাভাবিক থাকবে।[TECHTARANGA-POST:6935]মেট্রো কর্তৃপক্ষের এই আগাম পরিকল্পনার ফলে হোলির আনন্দ এবং বিশ্বকাপের উত্তেজনার মাঝে সাধারণ মানুষ ও ক্রিকেটপ্রেমীদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বুধে হোলির দিন কমবে মেট্রো, ইডেনে সেমিফাইনালের জন্য থাকছে বিশেষ পরিষেবা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার