Hidden Stories (বাংলা)

দীনদয়াল উপাধ্যায়ের ছায়া উত্তরপ্রদেশে! চলন্ত ট্রেনে মোহন ভাগবতকে হত্যার চেষ্টা? অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান

কানপুর: ১৯৬৮ সালের উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনের সেই অভিশপ্ত রাতের স্মৃতি ফের উস্কে দিল ২০২৬ সালের এই ঘটনা। সেবার চলন্ত ট্রেনে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল জনসংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের। আর এবার ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ এবং লক্ষ্য খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত! বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন লক্ষ্য করে একদল দুষ্কৃতী যেভাবে অতর্কিতে হামলা চালাল, তাতে সরসংপ্রধান অল্পের জন্য রক্ষা পেলেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠে গিয়েছে। দুষ্কৃতীদের ছোঁড়া ভারী পাথরের আঘাতে আরএসএস প্রধানের খোদ ভিভিআইপি কামরার জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে সৌভাগ্যবশত, তিনি আক্রান্ত জানলাটির ঠিক উল্টো দিকের আসনে বসে থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।[TECHTARANGA-POST:9887]রেল পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে বিলাসবহুল স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে চেপে দিল্লি ফিরছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ট্রেনটি যখন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ কানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করছিল, ঠিক তখনই ঘটে এই রোমাঞ্চকর ও ভয়ানক ঘটনা। আচমকাই ট্রেনটির ই-১ কোচ লক্ষ্য করে চারদিক থেকে পাথরবৃষ্টি শুরু করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। জানা গিয়েছে, মোহন ভাগবত ওই নির্দিষ্ট কোচের ভেতরেই ছিলেন এবং দুষ্কৃতীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওই কোচটিকেই নিশানা করেছিল। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার আকস্মিকতায় ট্রেনের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই পরবর্তী টুন্ডলা স্টেশনে ট্রেনটিকে জরুরি ভিত্তিতে দাঁড় করানো হয় এবং ব্যাপক তল্লাশি চালানো হয়। আরএসএস প্রধান অক্ষত আছেন নিশ্চিত করার পর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ট্রেনটিকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়।[TECHTARANGA-POST:9884]রেল পুলিশের শীর্ষ আধিকারিকরা প্রাথমিক তদন্তের পর একপ্রকার নিশ্চিত যে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আরএসএস প্রধান মোহন ভাগবতকে লক্ষ্য করেই এই চরম আঘাত হানার চেষ্টা করা হয়েছিল। দেশের সর্বোচ্চ শ্রেণির ‘জেড প্লাস’ নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কীভাবে একজন শীর্ষনেতার ওপর এমন হামলা সম্ভব হলো, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। এই হাই-প্রোফাইল হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে কোনো গোপন ডেরায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এই ঘটনার পেছনে কোনো বড়সড় রাজনৈতিক বা আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে।[TECHTARANGA-POST:9883]সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আরএসএস প্রধানকে লক্ষ্য করে এই ধরনের হামলা কিন্তু এই প্রথম নয়। এর আগে চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের মাটিতেই তাঁকে একইভাবে টার্গেট করা হয়েছিল। সেবার লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের সি-৪ কোচে সফর করার সময় মোহন ভাগবতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল এবং সেবারও জানালার কাচ ভেঙেছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে পরপর দু’বার দেশের অন্যতম শীর্ষ ক্ষমতাশালী ব্যক্তিত্বকে এভাবে চলন্ত ট্রেনে টার্গেট করার ঘটনায় মোহন ভাগবতের অনুগামী ও সংঘ পরিবারের অন্দরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যোগীরাজ্যে ভিভিআইপি-দের নিরাপত্তা ব্যবস্থা যে কতটা বড় চ্যালেঞ্জের মুখে, এই ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিল।

 দীনদয়াল উপাধ্যায়ের ছায়া উত্তরপ্রদেশে! চলন্ত ট্রেনে মোহন ভাগবতকে হত্যার চেষ্টা? অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার