Hidden Stories (বাংলা)

২ মাসে ৪৫১ শিশুর মৃত্যু! বাংলাদেশে মহামারীর রূপ নিচ্ছে হাম, চিকিৎসক সংগঠনের কাঠগড়ায় ইউনূস সরকার

ঢাকা: বাংলাদেশে এবার এক চরম স্বাস্থ্যসঙ্কট ও শিশুমৃত্যুর ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। গত দু-মাসে বাংলাদেশে হাম এবং হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৪৫১ জন শিশু। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে গত ২৪ ঘণ্টাতেই দেশে মৃত্যু হয়েছে আরও ১২টি শিশুর। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন এবং দেশের স্বাস্থ্য দফতরের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।[TECHTARANGA-POST:9197]বর্তমানে গোটা বাংলাদেশে সবমিলিয়ে প্রায় ৫৫ হাজার ৬১১টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাবরেটরি টেস্টে চিকিৎসাগতভাবেও হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জনের শরীরে। আচমকা এই মারণ রোগের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়াচ্ছে।[TECHTARANGA-POST:9196]বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১২ শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে চারজনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছিল। এদের মধ্যে দু'জন ঢাকার, একজন চট্টগ্রামের এবং একজন বরিশালের বাসিন্দা। অন্যদিকে, হামের তীব্র উপসর্গ নিয়ে মারা যাওয়া বাকি আটটি শিশুর মধ্যে তিনজন ঢাকার, তিনজন চট্টগ্রামের এবং একজন করে শিশু ময়মনসিংহ ও সিলেটের বাসিন্দা ছিল। সরকারি তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪০ হাজার ১৭৬টি শিশুকে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় ৩৬ হাজার ৫৫টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যুর গ্রাফ কোনওভাবেই নামানো যাচ্ছে না।[TECHTARANGA-POST:9195]দুই মাসের মধ্যে হাম এভাবে মারাত্মক মহামারীর আকার ধারণ করায় দেশের শীর্ষ চিকিৎসক সংগঠন ‘ডক্টরস ফর হেল্‌থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ সরাসরি মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই কাঠগড়ায় তুলেছে এবং এই বিপুল শিশুমৃত্যুর জন্য প্রশাসনের নীতিগত গাফিলতিকে দায়ী করেছে। সংগঠনের অভিযোগ, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে শিশুদের নিয়মিত ও প্রয়োজনীয় টিকাকরণ (Vaccination) কর্মসূচিকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়নি।[TECHTARANGA-POST:9194]সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট চিকিৎসক এমএইচ ফারুকী জানিয়েছেন, বাংলাদেশে সাধারণত ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হয়। সঠিক সময়ে নিখুঁতভাবে টিকা নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন কমে, তেমনই আক্রান্ত হলেও তা এতটা মারাত্মক বা প্রাণঘাতী রূপ নেয় না।[TECHTARANGA-POST:9192]চিকিৎসক ফারুকী আরও এক বিস্ফোরক অভিযোগ তুলে জানিয়েছেন, পূর্বতন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শিশুদের নিয়মিত ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানোর জরুরি সরকারি কর্মসূচিটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। অথচ, বিগত সরকারের আমলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ম করে প্রতি ছ’মাস অন্তর এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হত। যা শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াত। চিকিৎসকদের দাবি, এই গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক কর্মসূচিটি হঠাৎ বন্ধ করে দেওয়ার ফলেই শিশুদের শরীরে হামের মারণ ক্ষমতা ও মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের এই চরম উদাসীনতার মাশুল এখন দিতে হচ্ছে সাধারণ পরিবারগুলিকে।

২ মাসে ৪৫১ শিশুর মৃত্যু! বাংলাদেশে মহামারীর রূপ নিচ্ছে হাম, চিকিৎসক সংগঠনের কাঠগড়ায় ইউনূস সরকার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার