Hidden Stories (বাংলা)

স্বস্তির খবর! ভারতের বন্দরে নোঙর করল সৌদির তেলবাহী জাহাজ, কাটল হরমুজ প্রণালীর গেরো

মুম্বই: মধ্যপ্রাচ্যে যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের মাঝে ভারতের জন্য এল এক বড়সড় স্বস্তির খবর। অবশেষে ভারতের বন্দরে এসে পৌঁছল বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বোঝাই একটি বিশালাকার জাহাজ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইরানের ফলপ্রসূ আলোচনার পর ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত এবং এই জাহাজের আগমন— দুইয়ে মিলে দেশে জ্বালানি সংকট মেটার পথে এক বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।[TECHTARANGA-POST:7238]লাইবেরিয়ার পতাকাবাহী ‘শেনলং সুয়েজম্যাক্স’ নামক এই তেলবাহী জাহাজটি গত ৩ মার্চ সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনেরও বেশি অশোধিত তেল নিয়ে জাহাজটি ৮ মার্চ হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর পর হঠাৎই নিখোঁজ হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে ইচ্ছাকৃতভাবে জাহাজের অবস্থান সংকেত বা সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ৯ মার্চ পুনরায় সংকেত মেলে এবং ওমান উপসাগর ও আরব সাগর পেরিয়ে বুধবার দুপুর ১টা নাগাদ মুম্বই বন্দরে এসে পৌঁছায় জাহাজটি।[TECHTARANGA-POST:7231]মুম্বই বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বর্তমানে জওহর দ্বীপে নোঙর করেছে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল নামানোর কাজ শুরু হয়েছে, যা সরাসরি পাঠানো হবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে। জাহাজে থাকা ২৯ জন কর্মীর মধ্যে ভারতীয় ছাড়াও পাকিস্তান ও ফিলিপিন্সের নাগরিকরা রয়েছেন।ভারতের বিদেশমন্ত্রীর হস্তক্ষেপে ইরান হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে বিশেষ ছাড়পত্র দেওয়ায় সংকটের মেঘ কিছুটা কেটেছে। তবে দুশ্চিন্তা পুরোপুরি মেটেনি। কারণ, এখনও প্রায় ২৮টি ভারতীয় জাহাজ ওই সংঘাতপূর্ণ এলাকায় আটকে রয়েছে।[TECHTARANGA-POST:7222]এই একটি জাহাজ মুম্বই পৌঁছানোয় আপাতত কয়েক দিনের জ্বালানির জোগান নিশ্চিত হলেও, আটকে পড়া বাকি জাহাজগুলি ভারতের বন্দরে না ফেরা পর্যন্ত বাজারের অনিশ্চয়তা পুরোপুরি দূর হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

স্বস্তির খবর! ভারতের বন্দরে নোঙর করল সৌদির তেলবাহী জাহাজ, কাটল হরমুজ প্রণালীর গেরো

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার