Hidden Stories (বাংলা)

রোলের দোকান থেকে হাজার কোটি টাকার মালিক! সুজিত বসুর গ্রেফতারিতে বিস্ফোরক অর্জুন সিং

কলকাতা: রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পর এবার তাঁর সম্পত্তির উৎস নিয়ে বিস্ফোরক দাবি তুললেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। ব্যারাকপুরে দাঁড়িয়ে তিনি কার্যত সুজিত বসুর উত্থানের ‘অঙ্ক’ বুঝিয়ে দিয়ে দাবি করেন, একসময় রোলের দোকান চালানো একজন সাধারণ মানুষ আজ কীভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, তাতেই স্পষ্ট দুর্নীতির গভীরতা।[TECHTARANGA-POST:9004] অর্জুন সিংয়ের কথায়, “ফিরহাদ হাকিম আগুন লাগাতেন আর সুজিত বসু নেভাতেন,” আর এই পুরো প্রক্রিয়ায় দুর্নীতির টাকা পৌঁছে যেত দলের শীর্ষ নেতৃত্বের কাছে। পুর নিয়োগ দুর্নীতিতে ইডির জালে প্রাক্তন মন্ত্রী ধরা পড়তেই অর্জুনের দাবি, এই চুরির রাস্তা সরাসরি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত।[TECHTARANGA-POST:9002]অভিযোগের তির আরও গভীর হয়েছে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়ার দিকে। ইডি সূত্রে খবর, ৩২৯ জন অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে ছিল সুজিত বসুর সরাসরি নির্দেশ। এমনকি মৌখিক পরীক্ষায় শূন্য পাওয়া প্রার্থীদেরও সরকারি পদে বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। [TECHTARANGA-POST:9001]অর্জুন সিংয়ের দাবি, কেবল সুজিত নন, রাজ্যের ৬২টি পুরসভার চেয়ারম্যানের এখন জেলে যাওয়া উচিত। সোমবার সিজিওয় প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন জেরার পর গ্রেফতার হওয়া সুজিত বসুর এই পতনকে দুর্নীতির হিমশৈলের চূড়া হিসেবেই দেখছেন ব্যারাকপুরের এই দাপুটে নেতা। রাজ্য রাজনীতিতে এখন একটাই প্রশ্ন— সুজিতের পর এবার কার পালা?

রোলের দোকান থেকে হাজার কোটি টাকার মালিক! সুজিত বসুর গ্রেফতারিতে বিস্ফোরক অর্জুন সিং

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার