ভোটের বাংলায় বৃষ্টির ভ্রুকুটি, সাত জেলায় ভারী বর্ষণ ও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনই বদলে গেল আবহাওয়ার মেজাজ। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মাঝেই ছাতা মাথায় দিয়ে বুথের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। [TECHTARANGA-POST:8517]আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।[TECHTARANGA-POST:8509]আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কালবৈশাখীর জেরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যার ফলে দিনের তাপমাত্রা ২। থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।[TECHTARANGA-POST:8509] সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত ভোটের উত্তাপের মাঝে কালবৈশাখীর এই দাপট কিছুটা স্বস্তি দিলেও বৃষ্টির জেরে ভোটগ্রহণের গতি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।