Hidden Stories (বাংলা)

শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের বড় উপহার, অফিস টাইমে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন ঘোষণা রেলের

কলকাতা: শিয়ালদহ মেন শাখা ও গেদে লাইনের নিত্যযাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর শোনাল পূর্ব রেল। যাত্রী দুর্ভোগ কমাতে এবং অফিস টাইমে ভিড় সামাল দিতে একগুচ্ছ নতুন ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে শিয়ালদহ ডিভিশন। আগামী ১৬ মার্চ - সোমবার থেকেই এই নতুন সময়সূচী ও বর্ধিত পরিষেবা কার্যকর হবে।[TECHTARANGA-POST:7211]রেল সূত্রে জানানো হয়েছে, একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে এবং এবার থেকে বেশ কিছু স্পেশাল ট্রেনও চালানো হবে। এই সংক্রান্ত প্রধান পরিবর্তনগুলি হল -[TECHTARANGA-POST:7203]শিয়ালদহ–গেদে স্পেশাল (৩১২২৭/৩১৯৩১ আপ): ব্যারাকপুর লোকালটি এখন থেকে গেদে পর্যন্ত যাবে। শিয়ালদহ থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছেড়ে গেদে পৌঁছবে দুপুর ১২টা ৭ মিনিটে।[TECHTARANGA-POST:7209]গেদে–শিয়ালদহ স্পেশাল (৩১২২৬/৩১৯৩০ ডাউন): গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে ১০টা ৫৭ মিনিটে।শিয়ালদহ–নৈহাটি লোকালের সম্প্রসারণ: ৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকালটি এখন থেকে ৩১৯৩৩ আপ হিসাবে গেদে পর্যন্ত যাবে। এটি শিয়ালদহ থেকে বিকেল ৪টে ৫০ মিনিটে ছাড়বে।[TECHTARANGA-POST:7203]এছাড়াও, দক্ষিণ কলকাতার সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে গেদে–রাণাঘাট ও নৈহাটি–মাঝেরহাট লোকালকে সংযুক্ত করে নতুন গেদে–মাঝেরহাট স্পেশাল (৩০১৪৪ ডাউন) ট্রেন চালু করা হয়েছে। ট্রেনটি গেদে থেকে বিকেল ৪টে ১৫ মিনিটে ছেড়ে মাঝেরহাটে পৌঁছবে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে।একইসঙ্গে, রাণাঘাট–গেদে শাখায় অতিরিক্ত ইএমইউ স্পেশালও চালু করা হচ্ছে। রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার্থে রাণাঘাট ও গেদের মধ্যে আরও তিনটি বিশেষ ট্রেন চলবে। এগুলি হল - ৩১৭৬১ আপ: রাণাঘাট থেকে সকাল ৭টা ০৫ মিনিটে ছাড়বে।৩১৭৬২ ডাউন: গেদে থেকে দুপুর ১টায় ছাড়বে।৩১৭৬৪ ডাউন: গেদে থেকে রাত ৮টা ২৫ মিনিটে ছাড়বে।নতুন ট্রেন চালুর পাশাপাশি ৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালের সময় পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি এখন থেকে বিকেল ৪টে ৫০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টে ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।[TECHTARANGA-POST:7199]রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এই ট্রেনগুলি চালানো হবে। যাত্রীদের সুবিধার্থে এবং পরবর্তী চাহিদা বুঝে ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্তারিত সময়সূচী জানতে যাত্রীদের নিকটবর্তী স্টেশনের নোটিস বোর্ড বা রেলের ডিজিট্যাল প্ল্যাটফর্ম দেখার অনুরোধ জানানো হয়েছে।

শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের বড় উপহার, অফিস টাইমে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন ঘোষণা রেলের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার