Hidden Stories (বাংলা)

দেশ আছে, কাজও আছে কিন্তু মানুষ উধাও! এক অদ্ভুত সংকটে বিশ্বের অন্যতম সুন্দর এই ভূখণ্ড

আজ বলব এমন একটা দেশের কথা, যা ছবির মতো সুন্দর, নিরাপদ এবং সমৃদ্ধ। সেখানে চাকরির কোনো অভাব নেই, অথচ অফিস-কাছারি চালানোর মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না! এক রহস্যময় 'গণ-প্রস্থান' শুরু হয়েছে এই দেশে। যে নাগরিকদের জন্য এই দেশ গর্ব করত, তারাই এখন ঘরবাড়ি ছেড়ে পাড়ি দিচ্ছেন ভিনদেশে। কিন্তু কেন?বিশ্বের অন্যতম সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ড। তবে সেই দেশ এখন ভুগছে এক মহা সঙ্কটে। দেশে চাকরির অভাব নেই, কিন্তু বর্তমান সময়ে সেই চাকরি করার মতো লোক মিলছে না। কারণ? এক রহস্যময় দেশত্যাগ! ক্রমাগত বাড়িভাড়া বেড়ে যাওয়ায় বহু কিউই নাগরিক দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। সবচেয়ে বেশি মানুষ পাড়ি দিচ্ছেন নিকটবর্তী দেশ অস্ট্রেলিয়াতে।[TECHTARANGA-POST:6523]কোভিড-পরবর্তী সময়ে নিউজিল্যান্ডে বাড়িভাড়া আকাশ ছুঁয়েছে। তরুণদের আয়ের সিংহভাগই চলে যাচ্ছে ঘরভাড়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম “দ্য গার্ডিয়ান”-এর প্রতিবেদন অনুযায়ী, অনেক কিউই নাগরিক অস্ট্রেলিয়ায় গিয়ে আগের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করছেন। ফলে নিজেদের দেশ এখন তাদের কাছে কেবলই এক 'স্মৃতি'।এই কর্মীঘাটতি পূরণ করতেই নিউজিল্যান্ড সরকার এখন বিদেশি দক্ষ কর্মীদের জন্য দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে ভারতীয়দের জন্য রয়েছে বিশেষ সুবিধা, ভারতীয় ডিগ্রিকে সরাসরি স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত যোগ্যতা পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা, আইটি, ইঞ্জিনিয়ারিং বা শিক্ষা ক্ষেত্রে ভারতের তুলনায় প্রায় ৩ গুণ পর্যন্ত বেশি বেতনের সুযোগ। মাত্র ৫ বছর কাজের পর স্থায়ী নাগরিকত্বের (PR) সুযোগও রয়েছে।[TECHTARANGA-POST:6510]আসলে যে দেশে লোকে শুধু মধুচন্দ্রিমা করতে বা ছুটি কাটাতে যাওয়ার স্বপ্ন দেখে, সেই দেশেই এখন পাকাপাকিভাবে থাকার জন্য আপনাকে ‘ইনভাইট’ করা হচ্ছে। ভাবুন তো, স্থানীয়রা যখন ভাড়ার চোটে পালাচ্ছে, সরকার তখন আপনার হাতে চাবি তুলে দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। একদিকে বাড়ির মালিকরা যখন স্থানীয়দের বিদায় জানাচ্ছে, তখন সরকার চাইছে আপনি গিয়ে সেই দায়িত্ব সামলান। কী ভাবছেন? ট্যুরিস্ট ভিসার বদলে ওয়ার্ক ভিসা নিয়ে কিউই মুলুকে নিজের একটা আস্ত পাহাড়ের মালিক হবেন নাকি? ব্যাগ গোছানোর সময় কিন্তু এটাই!

দেশ আছে, কাজও আছে কিন্তু মানুষ উধাও! এক অদ্ভুত সংকটে বিশ্বের অন্যতম সুন্দর এই ভূখণ্ড

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার