মুম্বই: সোমবার সপ্তাহর শুরুতেই রক্তক্ষরণ দালাল স্ট্রিটে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে টালমাটাল বিশ্ববাজার, মনে করা হচ্ছে তার সরাসরি প্রভাবই পড়ল ভারতীয় শেয়ার বাজারে। বাজার খুলতেই একধাক্কায় ১,০০০ পয়েন্টেরও বেশি পড়ে গেল সেনসেক্স, পাল্লা দিয়ে পতন হল নিফটিতেও। বিনিয়োগকারীদের কয়েক লক্ষ কোটি টাকা নিমিষেই ধুয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাজারে।[TECHTARANGA-POST:8982]বাজার পতনের প্রধান কারণ হিসাবে উঠে আসছে আন্তর্জাতিকস্তরে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি। ইরানের শান্তিপ্রস্তাব আমেরিকা উড়িয়ে দেওয়ার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গিয়েছে। যার প্রভাব পড়েছে সরাসরি সূচকের উপর।[TECHTARANGA-POST:8970]উপরন্তু অর্থনীতিবিদদের একাংশের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক আহ্বান বিনিয়োগকারীদের মনে উদ্বেগের সঞ্চার করেছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী দেশবাসীকে পেট্রল-ডিজেলের ব্যবহার কমাতে এবং সোনা, ভোজ্য তেল বা রাসায়নিক সারের মতো আমদানিনির্ভর পণ্যের উপর নির্ভরতা কমাতে অনুরোধ করেছেন। এমনকী, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তাকে লগ্নিকারীরা বাজারের জন্য ‘অশনি সঙ্কেত’ হিসাবে দেখছেন। যার জেরেই হু হু করে নামছে সূচক।এক নজরে বাজারের হালহকিকত: [TECHTARANGA-POST:8938]বিএসই সেনসেক্স: সকাল ৯:৪০ নাগাদ ১০১৬.৬২ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৬,৩১১.৫৭-এ।এনএসই নিফটি: ২৯৭ পয়েন্ট পড়ে গিয়ে ২৩,৮৭৯.১৫ পয়েন্টে লেনদেন হতে থাকে।[TECHTARANGA-POST:8916]ব্যাঙ্ক নিফটি: ৫৪৩ পয়েন্টের বড় পতন দেখেছে এই সেক্টর।[TECHTARANGA-POST:8897]এদিন সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে ব্যাঙ্ক ও বিমান সংস্থাগুলি। টাইটান (-৬.৫২%), ইন্ডিগো (-৪.৭৭%), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (-৩.৭৬%) এবং টাটা মোটরস-এর (-৪.০১%) মতো শেয়ারে ধস নেমেছে। তবে, এই মন্দার বাজারেও লাভের মুখ দেখেছে টাটা কনজিউমার প্রোডাক্ট, আদানি গ্রিন এবং হুন্ডাই মোটর ইন্ডিয়ার মতো হাতেগোনা কিছু শেয়ার।আপাতত লগ্নিকারীদের নজর বিশ্ব রাজনীতির সমীকরণের দিকে। পরিস্থিতির উন্নতি না হলে শেয়ার বাজারে ধস আরও লম্বা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার