কাঠমাণ্ডু: হিমালয়কন্যা নেপালে এক নতুন যুগের সূচনা হল। গত বছরের রক্তক্ষয়ী ছাত্র-যুব আন্দোলনের রেশ ধরে হওয়া নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় র্যাপার তথা রাজনীতিক বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বিশ্বজুড়ে পরিচিত। তবে গতানুগতিক ভাষণে নয়, শপথের ঠিক আগে এক অভিনব র্যাপ গানের মাধ্যমে গোটা দেশকে ঐক্যের বার্তা দিলেন ৩৫ বছর বয়সী এই তরুণ তুর্কি।[TECHTARANGA-POST:7626]গত ৫ মার্চের নির্বাচনে বিপুল জয়ের পর থেকে কার্যত নীরবই ছিলেন বালেন। কিন্তু, শপথের কয়েক ঘণ্টা আগে তাঁর প্রকাশিত মিউজিক ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কালো সানগ্লাস আর স্টাইলিশ পোশাকে চিরচেনা মেজাজে বালেন তাঁর গানে বলেন, “ঐক্যের শক্তিই আমার জাতীয় শক্তি। অখণ্ড নেপাল, এবার ইতিহাস তৈরি হচ্ছে।” গানে তাঁর লড়াকু মানসিকতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আমার নিঃশ্বাস যেন না থামে, আমি চিতাবাঘের মতো দৌড়ব।”[TECHTARANGA-POST:7620]২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী এক বিশাল ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। সেই আন্দোলনে ৭৭ জনের মৃত্যু এবং ব্যাপক দমন-পীড়নের পর পতন ঘটে তৎকালীন সরকারের। এরপর ৫ মার্চের নির্বাচনে ১৬৫টি আসনের মধ্যে বালেন শাহের দল ‘রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি’ (আরএসপি) ১২৫টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কয়েক দশকের ইতিহাসে নেপালে এটিই প্রথম কোনও দলের এমন নিরঙ্কুশ জয়।[TECHTARANGA-POST:7615]বিদায়ী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জাতির উদ্দেশে ভাষণে নতুন সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি আশাপ্রকাশ করেন, তরুণ প্রজন্ম এবার সুশাসন ও কর্মসংস্থান নিশ্চিত করবে। অন্যদিকে, আন্দোলন দমনের তদন্ত রিপোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং প্রাক্তন পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের উপর গুলি চালানো বন্ধ করতে তৎকালীন প্রশাসন কোনও পদক্ষেপই করেনি।[TECHTARANGA-POST:7608]নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের এই জয়কে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় ধরনের 'প্যারাডাইম শিফট' হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার