Hidden Stories (বাংলা)

২০ মে কি ওষুধের হাহাকার? দেশজুড়ে সব দোকান বন্ধের ডাক! বিপদে পড়ার আগে এখনই সাবধান হোন

নয়াদিল্লি: ৩ মে, ২০২৬: অসুস্থ রোগীর জন্য জরুরি ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ। আগামী ২০ মে, বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ওষুধের দোকানদারদের সবথেকে বড় সংগঠন 'অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস' (এআইওসিডি)। ই-ফার্মাসি বা অনলাইন ওষুধ বিক্রির রমরমা এবং ওষুধ কোম্পানিগুলোর নীতিহীন সিদ্ধান্তের প্রতিবাদে ওইদিন ২৪ ঘণ্টা দেশজুড়ে সমস্ত ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের এই কড়া পদক্ষেপের ফলে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে।[TECHTARANGA-POST:8702]অনলাইন ফার্মাসি ব্যবস্থার দাপটে দেশের ওষুধ সুরক্ষা বিধি বিঘ্নিত হচ্ছে বলে দাবি করছে এআইওসিডি। তাদের অভিযোগ, ই-ফার্মাসির সুযোগ নিয়ে বাজারে ভুয়ো প্রেসক্রিপশন ঘুরছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি ওষুধ কোম্পানিগুলি নিজেদের ইচ্ছামতো দাম কমিয়ে দেওয়ায় ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন খুচরো বিক্রেতারা। [TECHTARANGA-POST:8680]সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালে করোনা আবহে মানুষের সুবিধার্থে ওষুধ হোম-ডেলিভারির যে ছাড় দেওয়া হয়েছিল, তাকে ঢাল করেই আজ অনলাইন ব্যবসা ফুলেফেঁপে উঠছে। বারবার সংশ্লিষ্ট মহলে জানিয়েও সুরাহা না মেলায় শেষমেশ ধর্মঘটের পথ বেছে নিতে বাধ্য হয়েছে তারা। ২০ মে-র এই ধর্মঘট ঠেকাতে প্রশাসন বা ওষুধ কোম্পানিগুলি কোনো পদক্ষেপ করে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষ।

২০ মে কি ওষুধের হাহাকার? দেশজুড়ে সব দোকান বন্ধের ডাক! বিপদে পড়ার আগে এখনই সাবধান হোন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার